মক্কায় বৃষ্টিপাত ও সৌদিজুড়ে বজ্র-ধুলিঝড়ের পূর্বাভাস – দৈনিক গণঅধিকার

মক্কায় বৃষ্টিপাত ও সৌদিজুড়ে বজ্র-ধুলিঝড়ের পূর্বাভাস

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ মার্চ, ২০২৩ | ৭:০২
সৌদি আরবের আবহাওয়া অধিদপ্তরের বরাত দিয়ে দেশটির সিভিল ডিফেন্স মহাপরিচালকের কার্যালয় জানিয়েছে, আজ শুক্রবার থেকে আগামী সোমবার পর্যন্ত কিছু কিছু অঞ্চলে বজ্র ও ধুলিঝড়ের পূর্বাভাস পাওয়া গেছে। রাজধানী রিয়াদসহ আল-খার্জ, আধাম, মক্কা অঞ্চলে মাঝারি থেকে তীব্র বৃষ্টিপাত হতে পারে। জেদ্দা ও রাবিগ অঞ্চলেও বৃষ্টি ও ঝড়ো হাওয়া এবং ধুলিঝড় দেখা দিতে পারে। তায়েফ, মায়াসান, আধাম, আল-খুরমাহ. আল-আরদিয়াত, তুরবাহ, রানিয়া, আল-মুয়ায়াহ, কিয়া, খুলাইস, আল-কামিল, আল-জুমুম, বাহরা, আল-লিথ এবং আল-কুনফুদাহ শহরে ভারি বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এছাড়াও আসির, আল-বাহদা, জাযান, নাজরান, মদিনা, হাইল, তাবুক, আল-জওফ, উত্তরাঞ্চলীয় সীমান্ত, আল-কাসিম এবং পূর্বাঞ্চলীয় সীমান্ত এলাকায়ও ক্ষয়ক্ষতি হতে পারে। সৌদি আরবের নাগরিকদের সতর্ক থাকতে বলা হয়েছে। পানিজমা জায়গায় না যেতে এবং জমাপানিতে সাতার না কাটতে বলা হয়েছে।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শোরুমে বিক্রি বৈধ, রাস্তায় চালালে জরিমানা জামায়াতের প্রার্থী হেলাল তালুকদার নিজেই সরালেন পোস্টার আগামী নির্বাচনকে ঐতিহাসিক ও স্মরণীয় করে রাখতে হবে: ড. ইউনূস যে ৬ রুটে বাড়ছে ট্রেনের ভাড়া পুলিশে বড় রদবদল বাজারের অবিক্রীত মোবাইল ফোন নিয়ে বিশেষ বার্তা বিটিআরসির অনির্দিষ্টকালের জন্য ঢাকা কলেজের বাস চলাচল বন্ধ জরুরি প্রেস ব্রিফিং ডেকেছেন উপদেষ্টা আসিফ, পদত্যাগের গুঞ্জন সিদ্ধিরগঞ্জে ১০ হাজার ইয়াবাসহ এক যুবক গ্রেপ্তার দেশে শান্তি-শৃঙ্খলা নেই : মোমিন মেহেদী জনগণ দায়িত্ব দিলে বিএনপি আবারও দুর্নীতির বিরুদ্ধে লড়বে ৩২ হাজার সহকারী শিক্ষককে দুঃসংবাদ দিলেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৬ নেতাকে শোকজ ভোজ্যতেলের নতুন দাম নির্ধারণ অস্ত্র সমর্পণের জন্য নতুন শর্ত ফিলিস্তিনি যোদ্ধাদের দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিতে ব্যর্থ অন্তর্বর্তী সরকার : টিআইবি চায়ের দোকানে বিমান হামলা, নিহত ১৮ কুয়াশা নিয়ে যে তথ্য জানাল আবহাওয়া অফিস ফতুল্লায় ডিবি পরিচয়ে ছিনতাইয়ের অভিযোগে নারীসহ তিনজন গণপিটুনির পর গ্রেপ্তার জেলা ছাড়ানোর আগেই ধরা: বাসে ফেনসিডিল বহনকালে নারী গ্রেফতার