মণিপুরে বাবা-ছেলেসহ তিনজনকে গুলি করে হত্যা – দৈনিক গণঅধিকার

মণিপুরে বাবা-ছেলেসহ তিনজনকে গুলি করে হত্যা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ আগস্ট, ২০২৩ | ৫:৫৪
ভারতের মণিপুর রাজ্যের বিষ্ণুপুর জেলায় সহিংসতায় বাবা-ছেলেসহ তিন নিরস্ত্র গ্রামবাসী নিহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাত ২টার দিকে কাউয়াকটার কাছে জেলার উখা টামপাক গ্রামে সন্দেহভাজন জঙ্গিরা হামলা চালিয়েছে। জানা গেছে, এ সময় জঙ্গিদের বেপরোয়া গুলিতে বাবা-ছেলে ও পাশের ঘরের এক ব্যক্তি নিহত হন। এ সময় তারা নিরস্ত্র অবস্থায় নিজেদের বাড়িতে ছিলেন। তাৎক্ষণিক তাদের নাম-পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ। যখন দুষ্কৃতকারীরা গুলি চালায়, তখন তিনজনই ঘুমিয়ে ছিলেন। হামলাকারীরা চুড়াচাঁনপুর থেকে এসেছে বলে ধারণা করা হচ্ছে। তবে তাদের পরিচয় জানা যায়নি। মণিপুর রাজ্য পুলিশ জানায়, গতকাল যৌথবাহিনী দাঙ্গাপীড়িত রাজ্যের ঝুঁকিপূর্ণ এলাকায় অভিযান চালিয়েছে। বৃহস্পতিবার রাজ্যে নতুন করে উত্তেজনা দেখা দেওয়ার পর তারা গতকাল সাতটি অবৈধ বাংকার ধ্বংস করেছে। বৃহস্পতিবার বিষ্ণুপুর রাজ্যের তেরাখোঙ্গসাঙ্গবি এলাকায় অজ্ঞাতনামা অস্ত্রধারীদের সঙ্গে রাজ্যের নিরাপত্তা বাহিনীর গুলিবিনিময় হয়। এ সময় ৩৫ বছর বয়সি এক নারী আহত হন। পুলিশ জানায়, ওই নারীর নাম আরিবাম ওয়াহিদা বিবি। তার হাতে গুলি লেগেছে। ইম্পলের একটি হাসপাতালে তার চিকিৎসা চলছে। কর্মকর্তারা বলছেন, একই দিন বিষ্ণুপুরের নারাসিনায় একদল দুষ্কৃতকারী ইন্ডিয়ান রিজার্ভ ব্যাটালিয়নের (আইআরবি) রাজ্যের সদর দপ্তরে ঢুকে বিপুল অস্ত্র লুট করে। ইম্পলের পশ্চিমে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী। আড়াইহাজারে চরাঞ্চলে যৌথবাহিনীর অভিযান: বিপুল অস্ত্র ও ককটেল উদ্ধার, আটক ৫ গাড়ি বুকিং এর নামে প্রতারণার নতুন ফাদঁ নোয়াখালীতে সয়েল টেস্ট করতে গিয়ে খাল পাড় থেকে বের হচ্ছে গ্যাস ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান অবৈধভাবে মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ জনকে ৬০ হাজার টাকা জরিমানা কুষ্টিয়ায় শীতার্তদের মাঝে পয়ামে ইনসানিয়াতের কম্বল বিতরণ বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই গাজীপুরে জাসাস নেতাকে ডেকে নিয়ে ইটভাটায় কুপিয়ে হত্যা ‘আমার ছেলেকে কেন মারল, সে তো কোনো অপরাধ করেনি’ চন্দনাইশে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক-১ ভোটার তালিকায় নাম উঠছে তারেককন্যা জাইমার ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান এনসিপির খুলনা বিভাগীয় প্রধান গুলিবিদ্ধ যুগ্ম সচিবকে জিম্মি করে ৬ লাখ টাকা চাঁদা দাবি চালকের রোদে সময় কাটানোর উপকারিতা কোরআনের পাখিদের সাথে গণ-নেতা তিয়াস,পাঞ্জাবী বিতরণ। কারাগার থেকে পালানো ডাকাতি মামলার আসামি আড়াইহাজারে গ্রেপ্তার বিনম্র শ্রদ্ধা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে ত্রিশালে বিজয় দিবস পালন শেরপুরে মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন