মানবাধিকার নিয়ে ইইউর উদ্বেগ – দৈনিক গণঅধিকার

মানবাধিকার নিয়ে ইইউর উদ্বেগ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ জুলাই, ২০২৩ | ৫:৪২
জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশের মানবাধিকার, গণমাধ্যমের স্বাধীনতা, নাগরিক সমাজসহ কয়েকটি বিষয়ে উদ্বেগ জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মানবাধিকারবিষয়ক বিশেষ প্রতিনিধি ইমন গিলমোর। গত সোমবার ছয় দিনের সফরে ঢাকায় আসার পর থেকে তিনি স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবং জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের সঙ্গে পৃথক বৈঠক করেছেন। বুধবার এসব বৈঠক প্রসঙ্গে জাতীয় মানবাধিকার কমিশনের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করে ইমন গিলমোর বলেন, এটি স্বাধীন থাকা অত্যন্ত জরুরি, যাতে কোনো নাগরিক মানবাধিকার বিষয়ে উদ্বিগ্ন হলে সেখানে যেতে পারেন। পাশাপাশি এমন কমিশন থাকা প্রয়োজন, যারা দেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে সরকারকে অবহিত করতে পারবেন। তার এ বক্তব্যে জাতীয় মানবাধিকার কমিশনের দায়িত্ব যথাযথভাবে পালনের গুরুত্ব উঠে এসেছে। শুধু নির্বাচনকেন্দ্রিক নয়, বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সম্পর্কের স্বার্থেও মানবাধিকারের প্রসঙ্গটি জড়িত। ইমন গিলমোর স্পষ্টই বলেছেন, ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে বাংলাদেশ যে জিএসপি সুবিধা পায়, মানবাধিকারের বিষয়গুলো এ সম্পর্কের মূলে অবস্থান করে। কারণ সারা বিশ্বের বিনিয়োগকারীরা নিশ্চিত হতে চান, তারা এমন দেশে বিনিয়োগ করছেন যারা মানবাধিকারের জন্যও ভালো, নাগরিকদের জন্যও ভালো। আর নির্বাচনের বিষয়ে প্রাক ও পরবর্তী নির্বাচনি পরিবেশ, রাজনৈতিক দলগুলোর অবস্থা, রাজনৈতিক বিতর্কের অবস্থা, নির্বাচন প্রক্রিয়া ইত্যাদিও দেখা হয় বলে স্মরণ করিয়ে দেন তিনি। এটা ঠিক, দেশে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় বিচার প্রক্রিয়ার দীর্ঘসূত্রতা কিংবা বিচারহীনতার নজিরও আছে। তবে মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলোর একেবারেই বিচার হয় না, এক বাক্যে তা বলা যুক্তিযুক্ত হবে না। ডিজিটাল নিরাপত্তা আইনের আওতায় সাধারণ মানুষ ও সাংবাদিক হয়রানিও ঘটেছে এবং ঘটছে। তবে এ আইনটি পাশের পর থেকেই গণমাধ্যমসহ বিভিন্ন মহলে যে সমালোচনা ও প্রতিবাদ দেখা দেয়, তার পরিপ্রেক্ষিতে বর্তমানে তা সংশোধনের উদ্যোগও নেওয়া হয়েছে। ইউরোপসহ বিশ্বের অনেক দেশেই ডিজিটাল নিরাপত্তা আইনের মতো বিধান থাকলেও তা যুগোপযোগী। আমাদের আইনপ্রণেতারাও আরও গবেষণা করে আইনটি সময়োপযোগী করতে পারেন। মনে রাখতে হবে, মানবাধিকারের মতো স্পর্শকাতর বিষয়টি বহির্বিশ্বে দেশের ভাবমূর্তি যেমন বাড়িয়ে তুলতে পারে, তেমনি নষ্টও করতে পারে। একইসঙ্গে দেশের অভ্যন্তরেও বিচার সংস্কৃতি নিরূপণের অন্যতম মাধ্যম এটি। ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধনের বিষয়টি তো আছেই, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে মানবাধিকার লঙ্ঘনের মতো কোনো ঘটনা যাতে না ঘটে, সে ব্যাপারে সরকার সচেষ্ট থাকবে-এটাই প্রত্যাশা।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী। আড়াইহাজারে চরাঞ্চলে যৌথবাহিনীর অভিযান: বিপুল অস্ত্র ও ককটেল উদ্ধার, আটক ৫ গাড়ি বুকিং এর নামে প্রতারণার নতুন ফাদঁ নোয়াখালীতে সয়েল টেস্ট করতে গিয়ে খাল পাড় থেকে বের হচ্ছে গ্যাস ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান অবৈধভাবে মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ জনকে ৬০ হাজার টাকা জরিমানা কুষ্টিয়ায় শীতার্তদের মাঝে পয়ামে ইনসানিয়াতের কম্বল বিতরণ বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই গাজীপুরে জাসাস নেতাকে ডেকে নিয়ে ইটভাটায় কুপিয়ে হত্যা ‘আমার ছেলেকে কেন মারল, সে তো কোনো অপরাধ করেনি’ চন্দনাইশে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক-১ ভোটার তালিকায় নাম উঠছে তারেককন্যা জাইমার ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান এনসিপির খুলনা বিভাগীয় প্রধান গুলিবিদ্ধ যুগ্ম সচিবকে জিম্মি করে ৬ লাখ টাকা চাঁদা দাবি চালকের রোদে সময় কাটানোর উপকারিতা কোরআনের পাখিদের সাথে গণ-নেতা তিয়াস,পাঞ্জাবী বিতরণ। কারাগার থেকে পালানো ডাকাতি মামলার আসামি আড়াইহাজারে গ্রেপ্তার বিনম্র শ্রদ্ধা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে ত্রিশালে বিজয় দিবস পালন শেরপুরে মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন