মার্কিন অস্ত্র দিয়ে জাতিসংঘের স্কুলে ইসরায়েলের হামলা – দৈনিক গণঅধিকার

সিএনএন এর প্রতিবেদন

মার্কিন অস্ত্র দিয়ে জাতিসংঘের স্কুলে ইসরায়েলের হামলা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ জুন, ২০২৪ | ১১:১৩
ফিলিস্তিনের গাজার মধ্যাঞ্চলে নুসেইরাত শরণার্থীশিবিরে জাতিসংঘ পরিচালিত একটি স্কুলে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত ৪৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার (৬ জুন) রাতে এ নৃশংস হামলা চালানো হয়। ইসরায়েল এই হামলায় আমেরিকার অস্ত্র ব্যবহার করেছে বলে মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের বিশ্লেষণে উঠে এসেছে। হামলার সময় স্কুলটিতে বাস্তুচ্যুত অনেক ফিলিস্তিনি অবস্থান করছিলেন। আহত ব্যক্তিদের নিকটবর্তী আল-আকসা মার্টার্স হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছে গাজা কর্তৃপক্ষ। হামলার বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলও। তাদের দাবি, ওই স্কুলে হামাসের তৎপরতা ছিল। এ দাবি স্বতন্ত্রভাবে যাচাই করতে পারেনি সংবাদমাধ্যম সিএনএন। তবে ঘটনাস্থল থেকে ধারণ করা ভিডিও বিশ্লেষণ করে এবং একজন বিস্ফোরক বিশেষজ্ঞের বরাতে সংবাদমাধ্যমটি জানিয়েছে, এ হামলায় আমেরিকার দেওয়া অস্ত্র ব্যবহার করেছে ইসরায়েলি বাহিনী। প্রতিবেদনে বলা হয়েছে, ওই হামলায় আমেরিকার তৈরি অন্তত দুটি জিবিইউ-৩৯ এসডিবি বোমার ধ্বংসাবশেষ শনাক্ত করা গেছে। এ নিয়ে গত দুই সপ্তাহের মধ্যে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের ওপর হামলায় দুবার মার্কিন অস্ত্র ব্যবহারের বিষয়টি নিশ্চিত করল সিএনএন। এর আগে গত ২৬ মে রাফায় আশ্রয় নেওয়া ফিলিস্তিনিদের ওপর মার্কিন অস্ত্র দিয়ে হামলা চালিয়েছিল ইসরায়েল। সূত্র: সিএনএন

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী। আড়াইহাজারে চরাঞ্চলে যৌথবাহিনীর অভিযান: বিপুল অস্ত্র ও ককটেল উদ্ধার, আটক ৫ গাড়ি বুকিং এর নামে প্রতারণার নতুন ফাদঁ নোয়াখালীতে সয়েল টেস্ট করতে গিয়ে খাল পাড় থেকে বের হচ্ছে গ্যাস ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান অবৈধভাবে মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ জনকে ৬০ হাজার টাকা জরিমানা কুষ্টিয়ায় শীতার্তদের মাঝে পয়ামে ইনসানিয়াতের কম্বল বিতরণ বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই গাজীপুরে জাসাস নেতাকে ডেকে নিয়ে ইটভাটায় কুপিয়ে হত্যা ‘আমার ছেলেকে কেন মারল, সে তো কোনো অপরাধ করেনি’ চন্দনাইশে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক-১ ভোটার তালিকায় নাম উঠছে তারেককন্যা জাইমার ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান এনসিপির খুলনা বিভাগীয় প্রধান গুলিবিদ্ধ যুগ্ম সচিবকে জিম্মি করে ৬ লাখ টাকা চাঁদা দাবি চালকের রোদে সময় কাটানোর উপকারিতা কোরআনের পাখিদের সাথে গণ-নেতা তিয়াস,পাঞ্জাবী বিতরণ। কারাগার থেকে পালানো ডাকাতি মামলার আসামি আড়াইহাজারে গ্রেপ্তার বিনম্র শ্রদ্ধা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে ত্রিশালে বিজয় দিবস পালন শেরপুরে মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন