মার্কিন নাগরিকদের নিরাপত্তার বিষয়ে জানতে চাইলেন পিটার হাস – দৈনিক গণঅধিকার

মার্কিন নাগরিকদের নিরাপত্তার বিষয়ে জানতে চাইলেন পিটার হাস

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩১ আগস্ট, ২০২৩ | ৫:২০
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সামনের দিনগুলোতে বাংলাদেশে অবস্থানরত মাার্কিন নাগরিকদের কোনো নিরাপত্তা ঝুঁকি আছে কি না তা জানতে চেয়েছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস। বুধবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে বিষয়টি জানতে চান। এ সময় ডিএমপি কমিশনার পিটার হাসকে আশ্বস্ত করে বলেন, ডিএমপিতে কোনো নাগরিকই ঝুঁকিতে নেই। আমরা সব সময় মার্কিন নাগরিকদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিই। বৈঠকে উপস্থিত ডিএমপির উচ্চ পর্যায়ের সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন। বুধবার সকালে ডিএমপি হেডকোয়ার্টার্সে পিটার হাস ডিএমপি কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় সাম্প্রতিক জঙ্গিবিরোধী অভিযান ও গ্রেফতার এবং রাজধানীর আইনশৃঙ্খলাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এ সময় ডিএমপির অতিরিক্ত কমিশনার ড. খন্দকার মহিদ উদ্দিন, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ এবং কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান আসাদুজ্জামানসহ ডিএমপি এবং মার্কিন দূতাবাসের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে উপস্থিত একজন অতিরিক্ত কমিশনার বলেন, ‘আমরা কীভাবে কাজ করি সে বিষয়ে জানতে চেয়েছেন মার্কিন রাষ্ট্রদূত। আমাদের কাজের ধরন সম্পর্কে রাষ্ট্রদূতকে বিস্তারিত ধারণা দিয়েছেন কমিশনার মহোদয়।’ তিনি বলেন, অতীতে ডিএমপির অনেক কর্মকর্তা মার্কিন যুক্তরাষ্ট্রে ট্রেনিং নিয়েছেন। এ বিষয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে ডিএমপি কমিশনার চলমান কাজগুলোকে আরও এগিয়ে নেওয়ার আহ্বান জানান।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত

কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন।

পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২

ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের

২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী।

১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়।

শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য

নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার।


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।