মার্টিনেজকে পাঁচ গোল দিয়ে নিউক্যাসলের বার্তা – দৈনিক গণঅধিকার

মার্টিনেজকে পাঁচ গোল দিয়ে নিউক্যাসলের বার্তা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ আগস্ট, ২০২৩ | ১০:০৮
টপ ফোরে গত লিগ মৌসুম শেষ করেছে নিউক্যাসল ইউনাইটেড। ওই হিসাবে সৌদি মালিকানায় যাওয়া ক্লাবটি এবার লিগ শিরোপার দাবিদার। মৌসুমের প্রথম লিগ ম্যাচে অ্যাস্টন ভিলার বিপক্ষে ৫-১ গোলে জিতে ওই বার্তাই দিয়েছে এডি হাউয়ের দল। শনিবার রাতে সেইন্ট জেমস পার্কে অ্যাস্টন ভিলার আর্জেন্টাইন বিশ্বকাপ জয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজকে ম্যাচের ছয় মিনিটে প্রথম গোল দেয় নিউক্যাসল। গোল করেন সান্দ্রো টোনাইল। অ্যাস্টন ভিলার মৌসা ডিয়াবি ১১ মিনিটে ওই গোল শোধ করেন। ১৬ মিনিটে আবার লিড নেয় নিউক্যাসল। এবার গোল করেন স্ট্রাইকার আলেক্সজান্ডার ইকাস। ওই লিড ধরে রেখে প্রথমার্ধ শেষ করে এডি হাউয়ের দল। দ্বিতীয়ার্ধের শুরুতে সুইডিশ স্ট্রাইকার ইসাক দলকে আবার এগিয়ে নেন। তিনি ৫৮ মিনিটে গোল করেন। এরপর ৭৭ মিনিটে কালাম উইলসন গোল করলে নিউক্যাসল ৪-১ গোলের লিড নেয়। এমি মার্টিনেজ তথা অ্যাস্টন ভিলার জালে শেষ পেরেক ঠুকে দেন নিউক্যাসলের হার্ভি বার্নেস। তিনি ম্যাচের যোগ করা সময়ের প্রথম মিনিটে গোল করে বিশাল জয়ে দলের লিগ মৌসুমের প্রথম ম্যাচের শেষ টানেন।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী। আড়াইহাজারে চরাঞ্চলে যৌথবাহিনীর অভিযান: বিপুল অস্ত্র ও ককটেল উদ্ধার, আটক ৫ গাড়ি বুকিং এর নামে প্রতারণার নতুন ফাদঁ নোয়াখালীতে সয়েল টেস্ট করতে গিয়ে খাল পাড় থেকে বের হচ্ছে গ্যাস ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান অবৈধভাবে মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ জনকে ৬০ হাজার টাকা জরিমানা কুষ্টিয়ায় শীতার্তদের মাঝে পয়ামে ইনসানিয়াতের কম্বল বিতরণ বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই গাজীপুরে জাসাস নেতাকে ডেকে নিয়ে ইটভাটায় কুপিয়ে হত্যা ‘আমার ছেলেকে কেন মারল, সে তো কোনো অপরাধ করেনি’ চন্দনাইশে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক-১ ভোটার তালিকায় নাম উঠছে তারেককন্যা জাইমার ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান এনসিপির খুলনা বিভাগীয় প্রধান গুলিবিদ্ধ যুগ্ম সচিবকে জিম্মি করে ৬ লাখ টাকা চাঁদা দাবি চালকের