মাশরাফির চোখে সাকিব ‘জিনিয়াস’ – দৈনিক গণঅধিকার

মাশরাফির চোখে সাকিব ‘জিনিয়াস’

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ ফেব্রুয়ারি, ২০২৩ | ৭:১৩
বিপিএল নবম আসরের শুরু থেকেই দুর্দান্ত খেলেছেন সাকিব আল হাসান; কিন্তু এলিমিনেটরের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে ব্যাটিংয়ে না নামার জন্য প্রশ্নবিদ্ধ হয়েছেন ফরচুন বরিশালের অধিনায়ক সাকিব আল হাসান। গত রোববার বিপিএলের এলিমিনেটর ম্যাচে ফাইনালের পথে টিকে থাকার লড়াইয়ে বরিশালের হয়ে তিন নম্বরে ব্যাট করেন মাহমুদউল্লাহ, চারে ব্যাটিংয়ে নামেন করিম জানাত। এমনকি পাঁচে নামানো হয় এ দিনই আসরে প্রথম খেলতে নামা ভানুকা রাজাপাকসেকে। এবারের আসরে আক্রমণাত্মক ব্যাটিংয়ের প্রদর্শনী মেলে ধরে দুর্দান্ত ফর্মে থাকা সাকিব ব্যাটিংয়েই নামেননি। এক সময় বড় স্কোরের সম্ভাবনা জাগালেও পরে দ্রুত রান তুলতে পারেনি বরিশাল। যে কারণে রংপুর রাইডার্সের কাছে হেরে আসর থেকে বিদায় নেয় বরিশাল। অথচ সেদিনই প্রথম কোয়ালিফায়ার ম্যাচে ব্যাটিংয়ে প্রমোশন নিয়ে পাঁচে নেমে ১৬ বলে ২৬ রানের বিধ্বংসী ইনিংস খেলেন সিলেটের অধিনায়ক মাশরাফি। তার দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে হারলেও ব্যাটিংয়ে প্রশংসিত হন অধিনায়ক। গতকাল মঙ্গলবার দ্বিতীয় কোয়ালিফায়ারে আরও চমক দেখান মাশরাফি। তিনি ব্যাটিংয়ে নেমে যান তিন নম্বরে। এবারো তার ১৬ বলে ২৮ রানের ঝড়ো ইনিংসে দলকে এগিয়ে নেয় বড় স্কোরের পথে। এদিন রংপুর রাইডার্সকে বিদায় করে ফাইনালে উঠে যায় সিলেট। ম্যাচ শেষে সাকিবের ব্যাটিংয়ে না নামার প্রসঙ্গ টেনে দায়িত্ববোধ আর সামনে থেকে নেতৃত্ব দেওয়ার প্রশ্নের জবাবে মাশরাফি বলেন, সফল হওয়ার পরে আসলে সফল বলাটা খুব সহজ। আমিও ঝুঁকি নিয়েছি, আমার ব্যাটসম্যানদের নিরাপদ রাখতে চেয়েছি। আমিই ঝুঁকি নিয়েছি। আসলে কোনো ম্যাজিক নেই। সিলেটের অধিনায়ক আরও বলেন, সাকিব… সাকিব হলো জিনিয়াস। সাকিব অতুলনীয় একজন খেলোয়াড়। ওর তুলনাই হয় না। আন্তর্জাতিক ক্রিকেটের শীর্ষ অলরাউন্ডার, বাংলাদেশের ইতিহাসের শীর্ষ ক্রিকেটার, ওর সঙ্গে কারও তুলনা হয় না। ও জিনিয়াস।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী। আড়াইহাজারে চরাঞ্চলে যৌথবাহিনীর অভিযান: বিপুল অস্ত্র ও ককটেল উদ্ধার, আটক ৫ গাড়ি বুকিং এর নামে প্রতারণার নতুন ফাদঁ নোয়াখালীতে সয়েল টেস্ট করতে গিয়ে খাল পাড় থেকে বের হচ্ছে গ্যাস ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান অবৈধভাবে মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ জনকে ৬০ হাজার টাকা জরিমানা কুষ্টিয়ায় শীতার্তদের মাঝে পয়ামে ইনসানিয়াতের কম্বল বিতরণ বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই গাজীপুরে জাসাস নেতাকে ডেকে নিয়ে ইটভাটায় কুপিয়ে হত্যা ‘আমার ছেলেকে কেন মারল, সে তো কোনো অপরাধ করেনি’ চন্দনাইশে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক-১ ভোটার তালিকায় নাম উঠছে তারেককন্যা জাইমার ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান এনসিপির খুলনা বিভাগীয় প্রধান গুলিবিদ্ধ যুগ্ম সচিবকে জিম্মি করে ৬ লাখ টাকা চাঁদা দাবি চালকের রোদে সময় কাটানোর উপকারিতা কোরআনের পাখিদের সাথে গণ-নেতা তিয়াস,পাঞ্জাবী বিতরণ। কারাগার থেকে পালানো ডাকাতি মামলার আসামি আড়াইহাজারে গ্রেপ্তার বিনম্র শ্রদ্ধা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে ত্রিশালে বিজয় দিবস পালন শেরপুরে মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন