মা জানেন না আজ ছেলের ফাঁসি – দৈনিক গণঅধিকার

মা জানেন না আজ ছেলের ফাঁসি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ জুলাই, ২০২৩ | ৭:৩৮
শতবর্ষী এক মা, তিনি বয়সের ভারে ন্যুজ, ঠিকমত চলাফেরা করতে পারেন না। অন্যের সাহায্য নিয়ে তাকে চলতে হয়। ঠিকমত কানেও শুনতে পান না। তবে বুঝতে পারেন। সবাইকে চিনতে না পারলেও নিজের ছেলেদের চিনতে পারেন। কাছে আসলে তাদের ঘায়ে হাত বুলিয়ে দেন। সেই মা জানতে পারেন নাই যে, তার এক ছেলেকে আজ রাতে তার অপরাধের জন্য ফাঁসিতে ঝুঁলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। জানা যায়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অধ্যাপক ড. তাহের আহমেদ হত্যা মামলায় আসামি ড. মিয়া মহিউদ্দিন ও জাহাঙ্গীর আলমের মৃত্যুদণ্ড কার্যকর করার প্রস্তুতি নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার রাত ১০টা এক মিনিটে ফাঁসি কার্যকর হবে। এ বিষয়ে কার্যক্রম শুরু করেছে রাজশাহী কারা কর্তৃপক্ষ। এর আগে, গত মঙ্গলবার দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত পরিবারের সদস্যরা দণ্ডপ্রাপ্তদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। তবে ছেলের ফাঁসির বিষয়ে কিছুই জানেন না মহিউদ্দিনের মা। শতবর্ষী ওই বৃদ্ধা কানে না শোনায় তাকে কিছুই জানানো হয়নি। মহিউদ্দিনের ভাই গণ মাধ্যমকে জানান, ‘মা এখনো জানেন না যে তার ছেলে আজ রাতেই ফাঁসির কাষ্ঠে ঝুলছে। পরিবারের কেউ তাকে কিছু বুঝতেও দিচ্ছেন না। বাড়িতে কোনো সংবাদকর্মী বা কোনো আত্মীয়-স্বজনের সমাগম দেখলেই তিনি জানতে চাবছেন কীজন্য এসেছেন আপনারা। মা খবর শুনলে স্ট্রোক করতে পারেন এজন্যই তাকে কিছুই বলা হয়নি।’ গত মঙ্গলবার মহিউদ্দিনের সঙ্গে কারাগারে শেষ দেখা করেন পরিবারের সদস্যরা। তার সঙ্গে শেষ কথা কী হয়েছে এ বিষয়ে মহিউদ্দিনের চাচাতো ভাই ছিকু মিয়া বলেন, ‘কারা কর্তৃপক্ষ আমাদের শেষ দেখা করার জন্য সময় দেন মঙ্গলবার দুপুর ১২টায়। আমরা সেখানে দেখা করেছি ৫ জন। মহিউদ্দিনের স্ত্রী, ভাই আরজু মিয়া, বোন রিনা বেগম, আমি ও আরেক চাচাতো ভাই শাহীন মিয়া।’

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী। আড়াইহাজারে চরাঞ্চলে যৌথবাহিনীর অভিযান: বিপুল অস্ত্র ও ককটেল উদ্ধার, আটক ৫ গাড়ি বুকিং এর নামে প্রতারণার নতুন ফাদঁ নোয়াখালীতে সয়েল টেস্ট করতে গিয়ে খাল পাড় থেকে বের হচ্ছে গ্যাস ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান অবৈধভাবে মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ জনকে ৬০ হাজার টাকা জরিমানা কুষ্টিয়ায় শীতার্তদের মাঝে পয়ামে ইনসানিয়াতের কম্বল বিতরণ বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই গাজীপুরে জাসাস নেতাকে ডেকে নিয়ে ইটভাটায় কুপিয়ে হত্যা ‘আমার ছেলেকে কেন মারল, সে তো কোনো অপরাধ করেনি’ চন্দনাইশে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক-১ ভোটার তালিকায় নাম উঠছে তারেককন্যা জাইমার ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান এনসিপির খুলনা বিভাগীয় প্রধান গুলিবিদ্ধ যুগ্ম সচিবকে জিম্মি করে ৬ লাখ টাকা চাঁদা দাবি চালকের