মিয়ানমারে সেনাবাহিনীর অভিযানে নিহত ৩ শিক্ষার্থী – দৈনিক গণঅধিকার

মিয়ানমারে সেনাবাহিনীর অভিযানে নিহত ৩ শিক্ষার্থী

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ জুলাই, ২০২৩ | ৮:১১
মিয়ানমারের উত্তর-পশ্চিমে সেনাবাহিনীর এক অভিযানে অন্তত তিন শিক্ষার্থী নিহত হয়েছেন। শুক্রবার ভোরে এ অভিযান চালানো হয় বলে জানিয়েছে শিক্ষার্থীদের একটি ইউনিয়ন। দ্য অল বার্মা ফেডারেশন অব স্টুডেন্ট ইউনিয়নস ফেসবুকে দেওয়া এক পোস্টে জানায়, সাগাইং অঞ্চলের বুদালিন শহরতলিতে একটি দপ্তরে অভিযান চালিয়ে ওই শিক্ষার্থীদের হত্যা করা হয়। গত কয়েক মাস ধরেই এই অঞ্চলে জান্তাবিরোধী ব্যাপক লড়াই চলছিল। ছাত্র সংগঠনটি গত সপ্তাহে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি পোস্ট করে। সেখানে দেখা যায়, ছাত্রনেতারা ব্যানার ও পতাকা হাতে জান্তাদের বিরুদ্ধে প্রতিবাদ করছেন। স্থানীয় একটি পর্যবেক্ষক গ্রুপের তথ্য অনুযায়ী, অভ্যুত্থানের পর থেকে ভিন্ন মত দমনে জান্তার অভিযানে ৩ হাজার ৮০০ শতাধিক বেসামরিক মানুষ নিহত হয়েছেন। স্থানীয় এক বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে বলেন, নিহত তিন শিক্ষার্থীর বয়স ১৮ থেকে ২০ বছরের মধ্যে। তাদের বুকে ছুরিকাঘাত করা হয়েছে। জিভ কেটে নেওয়া হয়েছে। এ ছাড়া অভিযানের সময় অন্তত পাঁচটি বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে আর অনেককে গ্রেফতার করা হয়েছে।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী। আড়াইহাজারে চরাঞ্চলে যৌথবাহিনীর অভিযান: বিপুল অস্ত্র ও ককটেল উদ্ধার, আটক ৫ গাড়ি বুকিং এর নামে প্রতারণার নতুন ফাদঁ নোয়াখালীতে সয়েল টেস্ট করতে গিয়ে খাল পাড় থেকে বের হচ্ছে গ্যাস ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান অবৈধভাবে মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ জনকে ৬০ হাজার টাকা জরিমানা কুষ্টিয়ায় শীতার্তদের মাঝে পয়ামে ইনসানিয়াতের কম্বল বিতরণ বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই গাজীপুরে জাসাস নেতাকে ডেকে নিয়ে ইটভাটায় কুপিয়ে হত্যা ‘আমার ছেলেকে কেন মারল, সে তো কোনো অপরাধ করেনি’ চন্দনাইশে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক-১ ভোটার তালিকায় নাম উঠছে তারেককন্যা জাইমার ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান এনসিপির খুলনা বিভাগীয় প্রধান গুলিবিদ্ধ যুগ্ম সচিবকে জিম্মি করে ৬ লাখ টাকা চাঁদা দাবি চালকের রোদে সময় কাটানোর উপকারিতা কোরআনের পাখিদের সাথে গণ-নেতা তিয়াস,পাঞ্জাবী বিতরণ। কারাগার থেকে পালানো ডাকাতি মামলার আসামি আড়াইহাজারে গ্রেপ্তার বিনম্র শ্রদ্ধা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে ত্রিশালে বিজয় দিবস পালন শেরপুরে মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন