মিয়ানমারে হত্যার শিকার ৬ হাজারের বেশি মানুষ এই ২০ মাসে – দৈনিক গণঅধিকার

মিয়ানমারে হত্যার শিকার ৬ হাজারের বেশি মানুষ এই ২০ মাসে

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ জুন, ২০২৩ | ৬:২১
মিয়ানমারের নির্বাচিত সরকারকে উৎখাত করে দুই বছর ধরে ক্ষমতায় আসে সামরিক শাসন। এরপর থেকেই জান্তা সরকারের বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধ গড়ে তু্লে বেশ কিছু গোষ্ঠী। আর দুই পক্ষের হাতে সামরিক অভ্যুত্থানের পর ২০ মাসে প্রাণ গেছে ৬ হাজারেরও বেশি বেসামরিক নাগরিকের। মঙ্গলবার অসলোর পিস রিসার্চ ইনস্টিটিউটের এক সমীক্ষা প্রতিবেদনে বরাত দিয়ে বুধবার এক প্রতিবেদনে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু। প্রতিবেদনে বলা হয়েছে, ২০২১ সালের ১ ফেব্রুয়ারি থেকে ২০২২ সালের ৩০ সেপ্টেম্বরে রাজনৈতিক কারণে ৬ হাজার ৩৩৭ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন, আহত হয়েছেন ২ হাজার ৬০১৪ জন। এরমধ্যে ৩ হাজার মানুষ নিহত হয়েছেন সেনাবাহিনী, পুলিশ এবং বিদ্রোহী গোষ্ঠীর মধ্যকার সংঘর্ষে। গণমাধ্যম, স্থানীয় সংস্থা ও বিভিন্ন ঘটনার বিবরণ বিশ্লেষণ করে তৈরি করা এই প্রতিবেদনে আরও বলা হয়, নির্দিষ্ট সংখ্যার বাইরেও অনেকে নিহত হয়েছেন। ২০২১ সালের ফেব্রুয়ারিতে অভ্যুত্থানের মাধ্যমে অং সান সু চির নেতৃত্বাধীন নির্বাচিত সরকারকে উৎখাত করে মিয়ানমারের ক্ষমতায় আসে দেশটির জান্তা সরকার। এরপর জান্তা বাহিনীর বিরুদ্ধে বিভিন্ন রাজ্যে প্রতিরোধ গড়ে তোলে বেশ কয়েকটি সশস্ত্র গোষ্ঠী। এদের সঙ্গে প্রায় প্রতিদিনই জান্তা সেনাদের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটছে। সশস্ত্র গোষ্ঠীগুলোর পাশাপাশি সামরিক সরকারের বিরুদ্ধে আন্দোলন করে আসছে দেশটির সাধারণ মানুষও। তবে আন্দোলন দমনে শুরু থেকেই ব্যাপক নির্যাতন চলেছে তাদের ওপর। বাড়িঘরে আগুন দিয়ে গৃহহীন করা হয়েছে অনেককে। এমনকি সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে অভিযানের সময় অসংখ্য বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শোরুমে বিক্রি বৈধ, রাস্তায় চালালে জরিমানা জামায়াতের প্রার্থী হেলাল তালুকদার নিজেই সরালেন পোস্টার আগামী নির্বাচনকে ঐতিহাসিক ও স্মরণীয় করে রাখতে হবে: ড. ইউনূস যে ৬ রুটে বাড়ছে ট্রেনের ভাড়া পুলিশে বড় রদবদল বাজারের অবিক্রীত মোবাইল ফোন নিয়ে বিশেষ বার্তা বিটিআরসির অনির্দিষ্টকালের জন্য ঢাকা কলেজের বাস চলাচল বন্ধ জরুরি প্রেস ব্রিফিং ডেকেছেন উপদেষ্টা আসিফ, পদত্যাগের গুঞ্জন সিদ্ধিরগঞ্জে ১০ হাজার ইয়াবাসহ এক যুবক গ্রেপ্তার দেশে শান্তি-শৃঙ্খলা নেই : মোমিন মেহেদী জনগণ দায়িত্ব দিলে বিএনপি আবারও দুর্নীতির বিরুদ্ধে লড়বে ৩২ হাজার সহকারী শিক্ষককে দুঃসংবাদ দিলেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৬ নেতাকে শোকজ ভোজ্যতেলের নতুন দাম নির্ধারণ অস্ত্র সমর্পণের জন্য নতুন শর্ত ফিলিস্তিনি যোদ্ধাদের দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিতে ব্যর্থ অন্তর্বর্তী সরকার : টিআইবি চায়ের দোকানে বিমান হামলা, নিহত ১৮ কুয়াশা নিয়ে যে তথ্য জানাল আবহাওয়া অফিস ফতুল্লায় ডিবি পরিচয়ে ছিনতাইয়ের অভিযোগে নারীসহ তিনজন গণপিটুনির পর গ্রেপ্তার জেলা ছাড়ানোর আগেই ধরা: বাসে ফেনসিডিল বহনকালে নারী গ্রেফতার