মিস ইন্দোনেশিয়ার প্রতিযোগীদের যৌন হয়রানির অভিযোগ – দৈনিক গণঅধিকার

মিস ইন্দোনেশিয়ার প্রতিযোগীদের যৌন হয়রানির অভিযোগ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ আগস্ট, ২০২৩ | ১০:৫০
বিশ্বের অন্যান্য দেশের মতো ইন্দোনেশিয়ায়ও জমকালো আয়োজনে গত ৩ আগস্ট শেষ হয়েছে সেরা সুন্দরী নির্বাচনের প্রতিযোগিতা মিস ইন্দোনেশিয়া। তবে এই আয়োজনের রেশ কাটতে না কাটতেই বোমা ফাটিয়েছেন কয়েকজন প্রতিযোগী। তারা অভিযোগ করেছেন, রীতিমতো বিবস্ত্র করে তাদের যৌন হয়রানি করা হয়েছে। হয়রানির অভিযোগ করে ইতোমধ্যে কয়েকজন প্রতিযোগী পুলিশের কাছে অভিযোগ করেছে। বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি। এক অভিযোগকারীর আইনজীবী জানিয়েছেন, ৩ আগস্টের চূড়ান্ত প্রতিযোগিতার দুদিন আগে প্রতিযোগীদের পোশাক খুলতে বলা হয়। তাদের শরীরে কোনো দাগ, ট্যাটু আছে কি না এই অজুহাতে এমন হয়রানি করা হয়। এক প্রতিযোগী টিভি সাক্ষাৎকারে বলেছেন, ‘আমি মনে করি আমার অধিকার খর্ব করা হয়েছে। এটি মানসিকভাবে আমাকে আঘাত দিয়েছে। আমার ঘুমাতেও সমস্যা হয়েছে।’ ওই সাক্ষাৎকারে আরও কয়েকজন প্রতিযোগী ছিলেন। ওই সময় তাদের চেহারা অস্পষ্ট করে দেওয়া হয়েছিল। অপর এক প্রতিযোগী জানিয়েছেন, তাদের শরীর পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে একটি রুমের ভেতর। কিন্তু ওই সময় সেখানে পুরুষ উপস্থিত ছিলেন। এছাড়া রুমের দরজাও ঠিকমতো লাগানো হয়নি। ফলে অনেকে বাইরে থেকেও তাদের দেখেছেন। এদিকে এমন অভিযোগের পর পুলিশ জানিয়েছে, তারা বিষয়টি তদন্ত করবে। অপরদিকে আয়োজক কর্তৃপক্ষ জানিয়েছে, তারাও বিষয়টি খতিয়ে দেখবে। মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ ইন্দোনেশিয়ায় সুন্দরী প্রতিযোগিতা আয়োজনের অনুমতি আছে। তবে এক্ষেত্রে আয়োজকরা সবসময় সতর্ক থাকার চেষ্টা করেন যেন তাদের কর্মকাণ্ড সাধারণ মানুষের অনুভূতিতে আঘাত না হানে।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী। আড়াইহাজারে চরাঞ্চলে যৌথবাহিনীর অভিযান: বিপুল অস্ত্র ও ককটেল উদ্ধার, আটক ৫ গাড়ি বুকিং এর নামে প্রতারণার নতুন ফাদঁ নোয়াখালীতে সয়েল টেস্ট করতে গিয়ে খাল পাড় থেকে বের হচ্ছে গ্যাস ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান অবৈধভাবে মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ জনকে ৬০ হাজার টাকা জরিমানা কুষ্টিয়ায় শীতার্তদের মাঝে পয়ামে ইনসানিয়াতের কম্বল বিতরণ বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই গাজীপুরে জাসাস নেতাকে ডেকে নিয়ে ইটভাটায় কুপিয়ে হত্যা ‘আমার ছেলেকে কেন মারল, সে তো কোনো অপরাধ করেনি’ চন্দনাইশে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক-১ ভোটার তালিকায় নাম উঠছে তারেককন্যা জাইমার ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান এনসিপির খুলনা বিভাগীয় প্রধান গুলিবিদ্ধ যুগ্ম সচিবকে জিম্মি করে ৬ লাখ টাকা চাঁদা দাবি চালকের রোদে সময় কাটানোর উপকারিতা কোরআনের পাখিদের সাথে গণ-নেতা তিয়াস,পাঞ্জাবী বিতরণ। কারাগার থেকে পালানো ডাকাতি মামলার আসামি আড়াইহাজারে গ্রেপ্তার বিনম্র শ্রদ্ধা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে ত্রিশালে বিজয় দিবস পালন শেরপুরে মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন