মুখোমুখি দুই বিমান! নারী পাইলটের কারণে রক্ষা পেল ৩০০ যাত্রী – দৈনিক গণঅধিকার

মুখোমুখি দুই বিমান! নারী পাইলটের কারণে রক্ষা পেল ৩০০ যাত্রী

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ আগস্ট, ২০২৩ | ৫:৩৫
নারী পাইলটের সতর্কতার কারণে বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল এয়ার ইন্ডিয়ার সংস্থা ভিস্তারার দুটি বিমান৷ফলে অল্পের জন্য রক্ষা পেল ৩০০ যাত্রী। বুধবার দুপুরে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে এ ঘটনা ঘটে। বিমানবন্দর সূত্রের বরাতে এনডিটিভি পত্রিকা জানিয়েছে, ২৯আর রানওয়ে থেকে উড্ডয়ন করতে যাচ্ছিল এয়ার ইন্ডিয়ার ভিস্তারার বাগডোগরাগামী ফ্লাইট ভিটিআই৭২৫। একই সময় ২৯এল রানওয়েতে অবতরণ করছিল ভিস্তারার আহমেদাবাদ-দিল্লি ভিটিআই৯২৬। এ সময় রানওয়েতে বিমান দুটির মুখোমুখি সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়। ঘটনার সময় দুটি বিমানের দূরত্ব ছিল মাত্র ১৮০০ মিটার। ভিটিআই৯২৬-এর নারী পাইলট সোনু গিলের বিষয়টি নজরে আসলে তিনি দ্রুত এয়ার ট্রাফিক কন্ট্রোলকে (এটিসি) জানান। এরপরই এটিসি বাগডোগরাগামী বিমানটিকে উড্ডয়ন স্থগিত করার নির্দেশ দেয়। এতে রক্ষা পায় বিমান দুটির ৩০০ যাত্রীসহ পাইলট ও ক্রু। এ ঘটনার তদন্তে নেমেছে বেসামরিক বিমান চলাচল অধিদপ্তর (ডিরেক্টরেট জেনারেল অব সিভিল অ্যাভিয়েশন)। এটিসির সঙ্গে সমন্বয়ের অভাবে এমন পরিস্থিতি তৈরি হয়েছিল কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। উল্লেখ্য, দিল্লি বিমানবন্দরের ২৯আর এবং ২৯এল রানওয়ে দুটি এক সঙ্গে ব্যবহার করা যায় না। কারণ একটি বিশেষ পয়েন্টে গিয়ে দুটি রানওয়ে মিলে যায়।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী। আড়াইহাজারে চরাঞ্চলে যৌথবাহিনীর অভিযান: বিপুল অস্ত্র ও ককটেল উদ্ধার, আটক ৫ গাড়ি বুকিং এর নামে প্রতারণার নতুন ফাদঁ নোয়াখালীতে সয়েল টেস্ট করতে গিয়ে খাল পাড় থেকে বের হচ্ছে গ্যাস ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান অবৈধভাবে মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ জনকে ৬০ হাজার টাকা জরিমানা কুষ্টিয়ায় শীতার্তদের মাঝে পয়ামে ইনসানিয়াতের কম্বল বিতরণ বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই গাজীপুরে জাসাস নেতাকে ডেকে নিয়ে ইটভাটায় কুপিয়ে হত্যা ‘আমার ছেলেকে কেন মারল, সে তো কোনো অপরাধ করেনি’ চন্দনাইশে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক-১ ভোটার তালিকায় নাম উঠছে তারেককন্যা জাইমার ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান এনসিপির খুলনা বিভাগীয় প্রধান গুলিবিদ্ধ যুগ্ম সচিবকে জিম্মি করে ৬ লাখ টাকা চাঁদা দাবি চালকের রোদে সময় কাটানোর উপকারিতা কোরআনের পাখিদের সাথে গণ-নেতা তিয়াস,পাঞ্জাবী বিতরণ। কারাগার থেকে পালানো ডাকাতি মামলার আসামি আড়াইহাজারে গ্রেপ্তার বিনম্র শ্রদ্ধা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে ত্রিশালে বিজয় দিবস পালন শেরপুরে মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন