মুম্বাইয়ে অল্পের জন্য বেঁচে গেলো দুটি বিমান – দৈনিক গণঅধিকার

মুম্বাইয়ে অল্পের জন্য বেঁচে গেলো দুটি বিমান

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ জুন, ২০২৪ | ১১:৩৬
মুম্বাই বিমানবন্দরে অল্পের জন্য দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল এয়ার ইন্ডিয়া ও ইন্ডিগোর দুইটি বিমান। শনিবার (৮ জুন) মুম্বাই বিমানবন্দরে একই রানওয়েতে চলে এসেছিল বিমান দুইটি। মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে এই ঘটনার ভিডিও। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে। ভিডিওতে দেখা গেছে, শনিবার ইন্ডিগোর একটি বিমান অবতরণ করছিল। আর ঠিক সেই সময় ওই একই রানওয়ে থেকে এয়ার ইন্ডিয়ার একটি বিমান আকাশে উঠে যাচ্ছিলো। ইন্ডিগোর বিমানটি রানওয়ে ছুঁয়ে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছিল। এয়ার ইন্ডিয়ার বিমানটি তখনও রানওয়ে ছেড়ে যেতে পারেনি। এয়ার ইন্ডিয়ার বিমানের প্রায় কাছাকাছি পৌঁছে গিয়েছিল ইন্ডিগোর বিমানটি। কিন্তু তার আগেই রানওয়ে ছেড়ে উড়ে যায় এয়ার ইন্ডিয়ার বিমান। ফলে সম্ভাব্য দুর্ঘটনা থেকে বেঁচে যায় বিমান দুটি। জানা গেছে, এয়ার ইন্ডিয়ার বিমানটি কেরালার তিরুবনন্তপুরমের উদ্দেশ্যে যাত্রা করেছিল। আর ইন্ডিগোর বিমানটি ইন্দোর থেকে মুম্বাই এসেছিল। এক বিবৃতিতে ইন্ডিগো জানিয়েছে, ইন্দোর থেকে মুম্বাই আসছিল ৬ই ৬০৫৩ বিমানটি। মুম্বাই এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের (এটিসি) সংকেত পেয়েই তাদের বিমানটি অবতরণ করে। এই ঘটনার পরই মুম্বাই বিমানবন্দরে যাত্রীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। বিমানবন্দর কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে। ডিরেক্টরেট অফ সিভিল এভিয়েশন (ডিজিসিএ) একটি তদন্ত শুরু করেছে। সেইসঙ্গে দায়িত্বে থাকা এয়ার ট্র্যাফিক কন্ট্রোল অফিসারকে পদচ্যুত করেছে।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী। আড়াইহাজারে চরাঞ্চলে যৌথবাহিনীর অভিযান: বিপুল অস্ত্র ও ককটেল উদ্ধার, আটক ৫ গাড়ি বুকিং এর নামে প্রতারণার নতুন ফাদঁ নোয়াখালীতে সয়েল টেস্ট করতে গিয়ে খাল পাড় থেকে বের হচ্ছে গ্যাস ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান অবৈধভাবে মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ জনকে ৬০ হাজার টাকা জরিমানা কুষ্টিয়ায় শীতার্তদের মাঝে পয়ামে ইনসানিয়াতের কম্বল বিতরণ বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই গাজীপুরে জাসাস নেতাকে ডেকে নিয়ে ইটভাটায় কুপিয়ে হত্যা ‘আমার ছেলেকে কেন মারল, সে তো কোনো অপরাধ করেনি’ চন্দনাইশে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক-১ ভোটার তালিকায় নাম উঠছে তারেককন্যা জাইমার ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান এনসিপির খুলনা বিভাগীয় প্রধান গুলিবিদ্ধ যুগ্ম সচিবকে জিম্মি করে ৬ লাখ টাকা চাঁদা দাবি চালকের রোদে সময় কাটানোর উপকারিতা কোরআনের পাখিদের সাথে গণ-নেতা তিয়াস,পাঞ্জাবী বিতরণ। কারাগার থেকে পালানো ডাকাতি মামলার আসামি আড়াইহাজারে গ্রেপ্তার বিনম্র শ্রদ্ধা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে ত্রিশালে বিজয় দিবস পালন শেরপুরে মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন