মেসিকে নিয়ে যা বললেন মায়ামির সাবেক কোচ – দৈনিক গণঅধিকার

মেসিকে নিয়ে যা বললেন মায়ামির সাবেক কোচ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ আগস্ট, ২০২৩ | ১০:২৪
ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার দুই সপ্তাহ আগে লিওনেল মেসি নিজেও জানতেন না তার ভাগ্য কোন ক্লাবে যুক্ত হচ্ছে। তবে বিষয়টি একজন জানতেন। তিনি হচ্ছেন মায়ামির সাবেক কোচ ফিল নেভিল। জানতেন, মেসি মায়ামিতে যোগ দিলে তার চাকরি আর থাকছে না। সম্প্রতি ফিল নেভিল এক সাক্ষাৎকারে জানিয়েছেন এ তথ্য। তবে মেসির আগমনকেও খুব একটা দোষ দিতে চান না সাবেক এই ইংলিশ ডিফেন্ডার। নিজের শেষ ১৩ ম্যাচের মধ্যে দুই ম্যাচে জয় নিয়ে ফিরেছিলেন তিনি। চাকরি থেকে বাদ পড়াটাও তার জন্য স্বাভাবিকই ছিল। তবে সেখানে মেসির প্রভাবটাও একেবারেই উড়িয়ে দেননি মায়ামির এ সাবেক কোচ। তিনি বলেন, ‘আমার মনে হচ্ছিল— মেসি যদি ইন্টার মায়ামি আসে, তবে আমি থাকতে পারব না। এটা এমন না যে, আমার মধ্যে আত্মবিশ্বাসের অভাব ছিল। বলতে গেলে, একেবারে ভিন্ন কিছু। বিষয়টি গঞ্জালো হিগুয়েইন কিংবা ব্লেইস মাতুইদিকে দলে ভেড়ানোর মতো ব্যাপার নয়। আপনি যদি বিশ্বের দিকে তাকান, তবে দেখবেন— মেসি যে ক্লাবেই ছিল, তাকে সামলানোর জন্য আলাদা কোচ ছিল।’ অবশ্য বাদ পড়ার পেছনে নিজের ব্যর্থতা আছে, সেটিও অস্বীকার করেননি তিনি। টানা ব্যর্থতার কারণে বাদ পড়াটাই নিয়তি ছিল ফিলের জন্য। তিনি বলেন, ‘মেসির কথা বাদ দিন, আমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার ছিল— চাকরির শেষ মাসে ক্লাবের পারফরম্যান্স ভালো ছিল না। আর আমি তা জানতাম, এ কারণেই আমি ক্লাব ছেড়েছি।’ নেভিল বলেন, ‘আমি জানি ক্লাব কী চায়। আমি লম্বা সময় ধরে ফুটবলের সঙ্গে আছি এবং কখনো কখনো এটা ভাগ্যে থাকে না। আমি তিক্ত, অসন্তুষ্ট বা রাগান্বিত নই। তারা (ইন্টার মায়ামি) অবিশ্বাস্য রকম সততা দেখিয়েছে আমার সঙ্গে।’ সব মিলিয়ে ইন্টার মায়ামিতে তিন বছরের জন্য কোচ ছিলেন ফিল নেভিল। তাতে পরাজয় ছিল ৫০ শতাংশের বেশি ম্যাচে। তার সবচেয়ে ভালো সময় ছিল ২০২২ সালে। সেই বছরেও ৪৭ শতাংশ ম্যাচে হেরেছিল ইন্টার মায়ামি। বন্ধু হলেও ক্লাবের স্বার্থে ফিল নেভিলকে হয়তো বেকহ্যামের বিদায় বলতেই হতো।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত

কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন।

পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২

ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের

২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী।

১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়।

শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য

নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার।


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।