মেহেরপুরে ভ্রাম্যমাণ আদালতে ক্লিনিক মালিকের ১ বছর কারাদণ্ড ও জরিমানা – দৈনিক গণঅধিকার

মেহেরপুরে ভ্রাম্যমাণ আদালতে ক্লিনিক মালিকের ১ বছর কারাদণ্ড ও জরিমানা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ জুন, ২০২৪ | ১২:০৭
মেহেরপুরের গাংনীতে বামন্দী বাজারের করবী ক্লিনিকের মালিক জাহিদুল ইসলাম বিদ্যুতকে ১ বছর বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১১ জুন) বিকেলে গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাদির হোসেন শামিম এ দণ্ড দেন। পরে দণ্ডিতকে কারাগারে পাঠানো হয়। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, উপজেলার হাড়াভাঙ্গা গ্রামের আরিফুল ইসলাম তার স্ত্রীর ডেলিভারির জন্য ওই ক্লিনিকে নিয়ে যান। ক্লিনিক কতর্পক্ষ ডাক্তার না থাকা স্বত্ত্বেও রোগীকে বিভিন্ন অযুহাতে ভর্তি রাখে। এতে গর্ভের সন্তান মারা যায়। দুপুরে করবী ক্লিনিকে ডাক্তার এসে সিজার করলে ওই নারী মৃত সন্তান প্রসব করেন। পরে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নাদির হোসেন শামিম, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার সুপ্রভা রাণী ঘটনাস্থলে যান। এসময় নানা অবস্থাপনার কারণে ক্লিনিক মালিক জাহিদুল ইসলাম বিদ্যুতকে এক বছর কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ বিষয়ে নাদির হোসেন শামিম জানান, ক্লিনিক কর্তৃপক্ষের বিরুদ্ধে বিভিন্ন সময় নানা ধরনের অভিযোগ পাওয়া গেছে। সে অনুযায়ী অভিযান চালানো হয়। এসময় অব্যবস্থাপনার অভিযোগের সত্যতা পাওয়ায় ক্লিনিক মালিককে দণ্ড দেওয়া হয়।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।