যুক্তরাষ্ট্র-কানাডা সীমান্তে শিশুসহ ৮ মরদেহ উদ্ধার – দৈনিক গণঅধিকার

যুক্তরাষ্ট্র-কানাডা সীমান্তে শিশুসহ ৮ মরদেহ উদ্ধার

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ এপ্রিল, ২০২৩ | ৪:৫৯
কানাডা-যুক্তরাষ্ট্র সীমান্তের কাছে একটি জলাভূমিতে দুই শিশুসহ আটজনের মরদেহ পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, তাঁরা অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টা করেছিলেন। পুলিশের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, শুক্রবার এসব মরদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয় পুলিশ প্রধান শন দুলুদে এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, দক্ষিণ-পূর্ব কানাডার আকওয়েসনে মোহাক সম্প্রদায়ের এক নিখোঁজ ব্যক্তির ডুবে যাওয়া নৌকার কাছ থেকে এই মরদেহগুলো পাওয়া গেছে। প্রাথমিকভাবে জানা গেছে, মৃতদের মধ্যে দুই পরিবারের ছয়জন রয়েছেন। এ ছাড়া কানাডার পাসপোর্টধারী রোমানিয়ান বংশোদ্ভূত একজন এবং ভারতীয় একজন নারী রয়েছেন। এদের মধ্যে তিন বছরের কম বয়সী এক শিশুও রয়েছে। আজকের পত্রিকা অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন পুলিশ বলছে, এরা সবাই কানাডা থেকে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে যাওয়ার চেষ্টা করছিলেন বলে ধারণা করা হচ্ছে। আদিবাসী অধ্যুষিত মোহাক অঞ্চলটি কানাডার কুইবেক ও অন্টারিও প্রদেশ থেকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক পর্যন্ত বিস্তৃত। স্থানীয় পুলিশের উপপ্রধান লি অ্যান ও’ব্রায়েন বলেছেন, ডুবে যাওয়া নৌকাটি খুব ছোট ছিল এবং এটি বৃষ্টি ও প্রবল বাতাসসহ খারাপ আবহাওয়ার কবলে পড়ে ডুবে যায়। মৃত্যুর সঠিক কারণ জানার জন্য মরদেহগুলোর ময়নাতদন্ত করতে মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। তিনি বলেছেন, এ ঘটনা সত্যি হৃদয়বিদারক। অভিবাসীদের অ্যাকওয়েসনে সীমান্ত দিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশের প্রবণতা বেড়েছে। চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত এই সীমান্ত দিয়ে ৪৮টি পারাপারের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন লি অ্যান ও’ব্রায়েন। তিনি বলেছেন, দুই দেশের এই সীমান্তে সেন্ট লরেন্স নদী রয়েছে। নদী পার হয়ে যুক্তরাষ্ট্রের পাড়ে পৌঁছার পর তারা গাড়িতে করে নিউইয়র্কে যান।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শোরুমে বিক্রি বৈধ, রাস্তায় চালালে জরিমানা জামায়াতের প্রার্থী হেলাল তালুকদার নিজেই সরালেন পোস্টার আগামী নির্বাচনকে ঐতিহাসিক ও স্মরণীয় করে রাখতে হবে: ড. ইউনূস যে ৬ রুটে বাড়ছে ট্রেনের ভাড়া পুলিশে বড় রদবদল বাজারের অবিক্রীত মোবাইল ফোন নিয়ে বিশেষ বার্তা বিটিআরসির অনির্দিষ্টকালের জন্য ঢাকা কলেজের বাস চলাচল বন্ধ জরুরি প্রেস ব্রিফিং ডেকেছেন উপদেষ্টা আসিফ, পদত্যাগের গুঞ্জন সিদ্ধিরগঞ্জে ১০ হাজার ইয়াবাসহ এক যুবক গ্রেপ্তার দেশে শান্তি-শৃঙ্খলা নেই : মোমিন মেহেদী জনগণ দায়িত্ব দিলে বিএনপি আবারও দুর্নীতির বিরুদ্ধে লড়বে ৩২ হাজার সহকারী শিক্ষককে দুঃসংবাদ দিলেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৬ নেতাকে শোকজ ভোজ্যতেলের নতুন দাম নির্ধারণ অস্ত্র সমর্পণের জন্য নতুন শর্ত ফিলিস্তিনি যোদ্ধাদের দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিতে ব্যর্থ অন্তর্বর্তী সরকার : টিআইবি চায়ের দোকানে বিমান হামলা, নিহত ১৮ কুয়াশা নিয়ে যে তথ্য জানাল আবহাওয়া অফিস ফতুল্লায় ডিবি পরিচয়ে ছিনতাইয়ের অভিযোগে নারীসহ তিনজন গণপিটুনির পর গ্রেপ্তার জেলা ছাড়ানোর আগেই ধরা: বাসে ফেনসিডিল বহনকালে নারী গ্রেফতার