যুদ্ধের মধ্যেই ওডেসায় সমুদ্র সৈকত খুলে দিলো ইউক্রেন – দৈনিক গণঅধিকার

যুদ্ধের মধ্যেই ওডেসায় সমুদ্র সৈকত খুলে দিলো ইউক্রেন

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ আগস্ট, ২০২৩ | ৫:০৯
ইউক্রেইনের কৃষ্ণ সাগর তীরবর্তী নগরী ওডেসার বেশ কয়েকটি সৈকত দর্শনার্থী ও সাঁতারুদের জন্য আনুষ্ঠানিকভাবে খুলে দেওয়া হয়েছে। গত বছর ফেব্রুয়ারিতে রাশিয়ার আগ্রাসন শুরুর পর এই প্রথম কর্তৃপক্ষ ওডেসার সৈকতগুলো খুলে দিতে শুরু করেছে। তবে যখন আকাশ হামলার সতর্কতা জারি থাকবে ওই সময়ে সৈকতে গোসল করা নিষিদ্ধ থাকবে বলেও শনিবার জানিয়েছেন স্থানীয় কর্তৃপক্ষ। ইউক্রেইনের সবচেয়ে বড় বন্দর এবং নৌঘাঁটি এই ওডেসায় অবস্থিত। যুদ্ধ শুরুর পরপরই রাশিয়া সেখানে ক্রামাগত ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়ে গেছে। সমুদ্রের পানিতে ছড়িয়ে ছিটিয়ে ফেলে রাখা হয় শত শত সি মাইন। স্থানীয়দের নিরাপত্তা এবং কয়েকটি সৈকতে মাইন বিস্ফোরণের ঘটনা ঘটার পর ওডেসা উপক‚ল জনসাধারণের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হয়। এখন নগরীর বেসামরিক কর্তৃপক্ষ এবং সামরিক প্রশাসন মিলে যৌথভাবে পুনরায় সৈকত খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে টেলিগ্রামে এক পোস্টে জানান ওডেসা গভর্নর ওলেহ কিপার। তিনি জানান, সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত সৈকত খোলা থাকবে। ওডেসার যুদ্ধবিধ্বস্ত সাধারণ মানুষ সৈকত খূলে দেওয়া এবং সেখানে সাঁতার কাটা ও সূর্যস্নানের সুযোগ করে দেওয়ায় সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। ওডেসার স্থানীয় বাসিন্দা সভিৎলানা বলেন, “আমি সৈকতে যাওয়ার এবং নোনা বাতাসে ফুসফুস ভরে নেওয়ার স্বপ্ন দেখছি। আমি এসবের অভাব খুব বোধ করছি। তবে নিরাপত্তা সবার আগে।” সাঁতারুরা যাতে সমুদ্রে ছড়িয়ে থাকা সি মাইনের সংস্পর্শে না আসতে পারে তাই কর্তৃপক্ষ বেশ কিছু ব্যবস্থা গ্রহণ করেছেন।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়ায় দেশনেত্রী খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত নারায়ণগঞ্জ সদর সমাজসেবা কার্যালয়ে ভেরিফিকেশন নিতে ভাতাভোগীদের ভিড় দেশে আসছেন জুবাইদা রহমান; খালেদা জিয়াকে লন্ডনে নেয়ার প্রস্তুতি ফতুল্লায় পরকিয়ার জেরে যুবক হত্যা, স্ত্রীসহ ছয়জন গ্রেপ্তার কুমিল্লায় মায়ের সামনে সহকারী কমিশনারের গাড়ির চাকায় পিষ্ট হয়ে দুই বছরের শিশু ফাইজা নিহত খালেদা জিয়ার রোগ মুক্তির কামনায় বিএনপির দোয়া মাহফিল চুনারুঘাটে ঘুমের ওষুধ খাইয়ে সৎ মেয়েকে ধর্ষণের অভিযোগ কুষ্টিয়া-৪ আসনের গণঅধিকারের নির্বাচনী পদযাত্রা ও জনসভা অনুষ্ঠিত। বগুড়ায় মাদকসহ ৭ জন গ্রেফতার, কারাদণ্ড ও জরিমানা কাশিমপুর ভান্ডারিয়া দরবার শরীফের ৩২ তম ওরশ উৎসব ও গুণীজন সংবর্ধনা ২০২৫ কুষ্টিয়া পৌর ৬নং ওয়ার্ড বিএনপির নির্বাচনী কার্যালয় উদ্বোধন ও মতবিনিময় সম্মাননা পদক পেলেন এসআই আব্দুল কাদির জিলানী পর্নোগ্রাফি মামলায় কারাগারে ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার নজরুল বগুড়ায় ডিএনসির হুঙ্কার, ৯ জনের ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড নিপীড়ন নিয়ে ক্রীড়াঙ্গনে প্রতিবাদ, শুটিংয়ে বিস্তর অভিযোগ এইচএসসিতে খাতা চ্যালেঞ্জ: জিপিএ-৫ পেলো ২০১ জন, ফেল থেকে পাস ৩০৮ ঢাকাসহ ৪ জেলায় বিজিবি মোতায়েন বিচারক ও নারীর মন বোঝা কষ্টকর: অ্যাটর্নি জেনারেল বগুড়ায় ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার শেরপুরে গভীর রাতে আওয়ামীলীগের ঝটিকা মশাল মিছিল