যেভাবে গড়ে উঠেছে পুতিন-এরদোগান বন্ধুত্ব – দৈনিক গণঅধিকার

যেভাবে গড়ে উঠেছে পুতিন-এরদোগান বন্ধুত্ব

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ মার্চ, ২০২৩ | ৫:১৪
মাত্র সাত-আট বছর আগেও পুতিন ও এরদোগানের গলায় গলায় এমন ভাব ছিল না। ঐতিহাসিকভাবেই রুশ-তুর্কি সম্পর্কে টানাপোড়েন ছিল। তবে সম্প্রতি পুতিনের সঙ্গে ঘনিষ্ঠ সূত্রে আবদ্ধ হয়ে পড়েছেন এরদোগান। ক্রেমলিনের সঙ্গে সম্পর্ক রাখার কারণে যুক্তরাষ্ট্র ও ইউরোপের শুভাকাঙ্ক্ষীর তালিকা থেকে বাদ পড়েছেন এরদোগান। সমালোচকদের মতে, সাবেক কেজিবি প্রধান পুতিনের কূটকৌশলে ফাঁদে পড়েই মূলত রাশিয়ার সঙ্গে বন্ধুত্বে জড়ান তিনি। খবর দ্য মস্কো টাইমসের। পুতিন ও এরদোগানের মধ্যে সাধারণ কিছু মিল রয়েছে। এই দুই লৌহমানব নিজ নিজ দেশে ব্যাপক জনপ্রিয়। দুজনেই নিজদের বিরোধীদের টুটি চেপে ধরতে সিদ্ধহস্ত। পুতিন ও এরদোগান দুজনই দুদশক ধরে রাশিয়া ও তুরস্কের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে। পুতিন ১৯৯৯ থেকে নিজেকে রাশিয়ার একক নেতা হিসেবে পরিণত করেছেন। আর এরদোগান ২০০৩ সাল থেকে আধুনিক তুরস্কের রূপকার হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেছেন। ২০১৫ সালের নভেম্বরে অবৈধভাবে তুরস্কের আকাশে ঢুকে পড়ে রাশিয়ার একটি যুদ্ধবিমান। এ নিয়ে দুদেশের মধ্যে বৈরী সম্পর্ক তৈরি হয়। রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে তুরস্ক। তুর্কি নাগরিকদের রাশিয়ায় ভ্রমণে যাওয়ায় নিরুৎসাহিত করা হয়। সেই সঙ্গে রাশিয়া থেকে পণ্য আমদানিও কমিয়ে আনা হয়। এ সম্পর্ক পাল্টে যায় ২০১৬ সালের ১৫ জুলাই। এদিন সামরিক অভ্যুত্থান হয় তুরস্কে। তবে তা ব্যর্থ হয়। এ ঘটনার প্রতিক্রিয়ায় সামরিক বাহিনীর সমালোচনা করে এরদোগানের প্রশংসা করেন পুতিন। সেই থেকে শুরু। পুতিনের প্রশংসায় গলে যান এরদোগান। রাশিয়ার সঙ্গে শুরু হয় সুসম্পর্ক। বীজ বোনা হয় নতুন কূটনীতির। ধীরে ধীরে রাশিয়ার ওপরে আরোপিত সব নিষেধাজ্ঞা তুলে নেয় এরদোগান সরকার। পুতিনের ভূয়সী প্রশংসায় কাবু হয়ে রাশিয়ার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কে ব্যস্ত হয় তুরস্ক। অভ্যুত্থানের এক মাসের মাথায় রাজকীয় এক ভোজে এরদোগানকে সেন্ট পিটার্সবার্গে আমন্ত্রণ জানান পুতিন। এতে আরও বিগলিত হন এরদোগান। এর পরের বছর রাশিয়ার কাছ থেকে এস-৪০০ প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র কিনে তুরস্ক। এতে দুই দেশের সম্পর্ক আরও মজবুত হয়। গত বছর ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রুশ আগ্রাসনের পর থেকেই বলিষ্ঠ ভূমিকা পালন করেন তুরস্কের এই 'লৌহমানব'। দুই পক্ষকেই শান্তি আলোচনায় অংশ নিয়ে যুদ্ধ থামানোর আহ্বান জানান তিনি। শান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেন এরদোগান। যুদ্ধের সময় এরদোগানের এই বলিষ্ঠ নেতৃত্ব তাকে বিশ্বদরবারে সমাদৃত করেছে। রাশিয়া ও ইউক্রেন দুই দেশের কাছেই সুনাম অর্জন করেছেন তিনি। এদিকে সুইডেনের ন্যাটোতে যোগ দেওয়া নিয়ে পশ্চিমাদের সঙ্গে এরদোগানের বিভক্তি তাকে পুতিনের বলয়ে প্রবেশে বাধ্য করেছে।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত

কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন।

পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২

ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের

২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী।

১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়।

শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য

নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার।


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।