রদ্রিগোয় নীল ব্লুজরা, সেমিতে রিয়াল – দৈনিক গণঅধিকার

রদ্রিগোয় নীল ব্লুজরা, সেমিতে রিয়াল

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ এপ্রিল, ২০২৩ | ৫:১২
কাজটা প্রথম ম্যাচেই সেরে রেখেছিল রিয়াল মাদ্রিদ। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে প্রথম লেগে ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে তুলে নিয়েছিল ২-০ গোলের জয়। দ্বিতীয় লেগে চেলসি ঘরের মাঠ স্টামফোর্ড ব্রিজে কতটা লড়াই করতে পারে দেখার ছিল সেটাই। মঙ্গলবার রাতে ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের দল লড়াই করলেও রদ্রিগো গোয়েসের জোড়া গোলে ২-০ গোলে হেরেছে। দুই লেগ মিলে ব্লুজদের ৪-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে উঠে গেছে গত আসরের শিরোপা জয়ী লস ব্লাঙ্কোসরা। ম্যাচের প্রথমার্ধে কর্তৃত্ব করেও গোল করতে পারেনি রিয়াল মাদ্রিদ। জাল অক্ষত রাখা কৃতিত্ব গোলরক্ষক থিবো কর্তোয়ার। দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর আশা করা চেলসিকে ধাক্কা দেন তরুণ ব্রাজিলিয়ান রদ্রিগো। ৫৮ মিনিটে কাউন্টার অ্যাটাক থেকে তিনি গোলের সুযোগ তৈরি করেন। প্রথম পাসে গোল না হলেও ভিনিসিয়াসের ফাঁকায় দেওয়া পাসে গোল করেন তিনি। এরপর ৮০ মিনিটে গোল করে দুই লেগে মিলিয়ে দলের বড় জয় নিশ্চিত করেন রদ্রিগো। তার ওই গোলের সবটা অবদান ফেদে ভালভার্দের। তিনি বল টেনে বক্সে ঢুকে ফাঁকায় দাঁড়ানো রদ্রিগোকে বাড়ান। ব্রাজিলিয়ান তরুণ কেবল জালে জড়িয়ে দেন বল। চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে রিয়াল মাদ্রিদ ম্যানচেস্টার সিটি ও বায়ার্ন মিউনিখের মধ্যে জয়ী দলের মুখোমুখি হবে। প্রথম লেগে ম্যানসিটি ঘরের মাঠে ৩-০ গোলে জিতে আছে। বায়ার্নের মাঠে কেবল গোল না খাওয়ার চ্যালেঞ্জ পেপ গার্দিওয়ালার দলের।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী। আড়াইহাজারে চরাঞ্চলে যৌথবাহিনীর অভিযান: বিপুল অস্ত্র ও ককটেল উদ্ধার, আটক ৫ গাড়ি বুকিং এর নামে প্রতারণার নতুন ফাদঁ নোয়াখালীতে সয়েল টেস্ট করতে গিয়ে খাল পাড় থেকে বের হচ্ছে গ্যাস ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান অবৈধভাবে মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ জনকে ৬০ হাজার টাকা জরিমানা কুষ্টিয়ায় শীতার্তদের মাঝে পয়ামে ইনসানিয়াতের কম্বল বিতরণ বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই গাজীপুরে জাসাস নেতাকে ডেকে নিয়ে ইটভাটায় কুপিয়ে হত্যা ‘আমার ছেলেকে কেন মারল, সে তো কোনো অপরাধ করেনি’ চন্দনাইশে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক-১ ভোটার তালিকায় নাম উঠছে তারেককন্যা জাইমার ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান এনসিপির খুলনা বিভাগীয় প্রধান গুলিবিদ্ধ যুগ্ম সচিবকে জিম্মি করে ৬ লাখ টাকা চাঁদা দাবি চালকের রোদে সময় কাটানোর উপকারিতা কোরআনের পাখিদের সাথে গণ-নেতা তিয়াস,পাঞ্জাবী বিতরণ। কারাগার থেকে পালানো ডাকাতি মামলার আসামি আড়াইহাজারে গ্রেপ্তার বিনম্র শ্রদ্ধা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে ত্রিশালে বিজয় দিবস পালন শেরপুরে মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন