রাজধানীতে জাল টাকার কারখানার সন্ধান, চক্রের ৩ সদস্য গ্রেফতার – দৈনিক গণঅধিকার

রাজধানীতে জাল টাকার কারখানার সন্ধান, চক্রের ৩ সদস্য গ্রেফতার

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ আগস্ট, ২০২৩ | ৮:২১
রাজধানীতে জাল টাকার কারখানার সন্ধান পাওয়া গেছে। লালবাগ ও কেরানীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে টাকা ও রুপি বানানো এ চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো- মো. মাহিন, সাজ্জাদহোসেন রবিন ও সাদমান হোসেন হৃদয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ১০ লাখ ২০ হাজার জাল টাকা। প্রতি লাখ জাল রুপি ৮ হাজার টাকা এবং বাংলাদেশি ১ লাখ টাকা ১২ হাজার টাকায় বিক্রি করতো তারা। শনিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান লালবাগ বিভাগের উপ পুলিশ কমিশনার (ডিসি) জাফর হোসেন। ডিসি জাফর হোসেন বলেন, মাদক চোরাচালানেও চক্রটি ব্যবহার করতো জাল নোট। তিন বছর ধরে জাল টাকা ও রুপি তৈরি করছিল চক্রটির সদস্যরা। ঢাকাসহ সারা দেশেই বুনেছিল প্রতারণার জাল। তিনি বলেন, চক্রটি কোটি কোটি জাল টাকা ও রুপির কারবার করে আসছিল। চক্রের সদস্যদের সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বরে তিনি জানান। উপ-পুলিশ কমিশনার বলেন, শুক্রবার সন্ধ্যায় লালবাগ থানার আরএনডি এলাকায় অভিযান চালিয়ে মাহিকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৫০ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়। পরে মাহির দেওয়া তথ্যের ভিত্তিতে ঢাকা জেলার কেরানীগঞ্জে অভিযান চালিয়ে রবিন ও হৃদয়কে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ৯ লাখ ৭০ হাজার টাকার জাল নোট ও ১ লাখ মূল্যের জাল রুপিসহ জাল টাকা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। ডিসি বলেন, গ্রেফতারকৃতরা দুই ভাগে কাজ করতো। এক পক্ষ জাল টাকা তৈরি করতো। আরেক পক্ষ তৈরিকৃত জাল টাকা ও রুপি বাজারজাত করতো।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়ায় দেশনেত্রী খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত নারায়ণগঞ্জ সদর সমাজসেবা কার্যালয়ে ভেরিফিকেশন নিতে ভাতাভোগীদের ভিড় দেশে আসছেন জুবাইদা রহমান; খালেদা জিয়াকে লন্ডনে নেয়ার প্রস্তুতি ফতুল্লায় পরকিয়ার জেরে যুবক হত্যা, স্ত্রীসহ ছয়জন গ্রেপ্তার কুমিল্লায় মায়ের সামনে সহকারী কমিশনারের গাড়ির চাকায় পিষ্ট হয়ে দুই বছরের শিশু ফাইজা নিহত খালেদা জিয়ার রোগ মুক্তির কামনায় বিএনপির দোয়া মাহফিল চুনারুঘাটে ঘুমের ওষুধ খাইয়ে সৎ মেয়েকে ধর্ষণের অভিযোগ কুষ্টিয়া-৪ আসনের গণঅধিকারের নির্বাচনী পদযাত্রা ও জনসভা অনুষ্ঠিত। বগুড়ায় মাদকসহ ৭ জন গ্রেফতার, কারাদণ্ড ও জরিমানা কাশিমপুর ভান্ডারিয়া দরবার শরীফের ৩২ তম ওরশ উৎসব ও গুণীজন সংবর্ধনা ২০২৫ কুষ্টিয়া পৌর ৬নং ওয়ার্ড বিএনপির নির্বাচনী কার্যালয় উদ্বোধন ও মতবিনিময় সম্মাননা পদক পেলেন এসআই আব্দুল কাদির জিলানী পর্নোগ্রাফি মামলায় কারাগারে ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার নজরুল বগুড়ায় ডিএনসির হুঙ্কার, ৯ জনের ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড নিপীড়ন নিয়ে ক্রীড়াঙ্গনে প্রতিবাদ, শুটিংয়ে বিস্তর অভিযোগ এইচএসসিতে খাতা চ্যালেঞ্জ: জিপিএ-৫ পেলো ২০১ জন, ফেল থেকে পাস ৩০৮ ঢাকাসহ ৪ জেলায় বিজিবি মোতায়েন বিচারক ও নারীর মন বোঝা কষ্টকর: অ্যাটর্নি জেনারেল বগুড়ায় ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার শেরপুরে গভীর রাতে আওয়ামীলীগের ঝটিকা মশাল মিছিল