রাজধানীতে জেলি মেশানো ২০ কেজি চিংড়ি জব্দ – দৈনিক গণঅধিকার

রাজধানীতে জেলি মেশানো ২০ কেজি চিংড়ি জব্দ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ আগস্ট, ২০২৩ | ৫:০৮
রাজধানীর মোহাম্মদপুরের কৃষি মার্কেটে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষসহ সরকারি বিভিন্ন সংস্থা। এ সময় অভিযান চালিয়ে জেলি দেওয়া প্রায় বিশ কেজির বেশি চিংড়ি জব্দ করে ধ্বংস করা হয়। সোমবার (২১ আগস্ট) বেলা ১২টার দিকে চালানো এই সমন্বিত অভিযানে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ছাড়াও মৎস্য অধিদপ্তর, প্রাণিসম্পদ অধিদপ্তর, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও কৃষি অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই অভিযানে নেতৃত্ব দেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের পরিচালক ড. সহদেব চন্দ্র সাহা। অভিযানের শুরুতে মাংসের বাজারে যায় ভ্রাম্যমাণ আদালত। সেখানে একটি দোকানে আগের দিনের মাংস পাওয়া যায়। এরপর মাছের বাজারে অভিযানে বিভিন্ন দোকানে জেলি দেওয়া ও পঁচা চিংড়ি মাছ পাওয়া যায়। পরে সেসব মাছ ও মাংস জব্দ করে হারপিক ঢেলে ধ্বংস করা হয়। মাছ ও মাংসের বাজারের পর ডিম, মুরগি, সবজি, ফল ও মসলাসহ বিভিন্ন দোকানে অভিযান চালান অভিযানকারীরা। সেখানে অনেক দোকানে কোম্পানির নাম ও উৎপাদন তারিখবিহীন বিভিন্ন পণ্য পাওয়া যায়। তাদের এই ব্যাপারে সচেতন করে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। অভিযান শেষে ঢাকা বিভাগের জেলা মৎস্য কর্মকর্তা বি এম মোস্তফা কামাল বলেন, আমারা অভিযানে বিভিন্ন মাছ পরীক্ষা করে দেখেছি। আমারা বিভিন্ন দোকানে পঁচা ও জেলিযুক্ত মাছ পেয়েছি। সেগুলো জব্দ করেছি। তিনি আরও বলেন, চিংড়িতে এখন তিন ধরনের জেলি ব্যবহার করা হচ্ছে। একটি সাধারণ জেলি, ময়দা দিয়ে তৈরি করা জেলি এবং তরল জেলি। এই ব্যাপারে জনগণকে সতর্ক হতে হবে। বিশেষ করে চিংড়ি মাছ কেনার সময় যেন জেলি আছে কিনা সেটি তারা পরীক্ষা করে নেন। কারণ এটি আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, কিডনির সমস্যা ও ক্যান্সারসহ অনেকগুলো রোগ হয়। অভিযানে নেতৃত্ব দেওয়া বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের পরিচালক ড. সহদেব চন্দ্র সাহা বলেন, খাবার উৎপাদন থেকে ভোক্তার পাতে যাওয়া পর্যন্ত বিভিন্ন স্তরে সেটি অনিরাপদ হতে পারে। সেটি যাতে না হয়, সেজন্য আমরা প্রতিনিয়ত অভিযান পরিচালনা করে থাকি। তারই অংশ হিসেবে আজকে আমরা মোহাম্মদপুরের কৃষি মার্কেটে এসেছি।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত

কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন।

পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২

ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের

২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী।

১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়।

শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য

নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার।


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।