রাজবাড়ীতে ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা – দৈনিক গণঅধিকার

রাজবাড়ীতে ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ জুন, ২০২৪ | ১১:৪০
রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়ন প‌রিষদের চেয়ারম্যান ও তার পরিবারের সদস্যদের কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। স্থানীয় এক ব্যক্তির সঙ্গে কথা কাটাকাটির জেরে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এ ঘটনায় ইউপি চেয়ারম্যান দেলোয়ার শেখ, তার ছেলে, ভাই, বোনসহ মোট ৭ জনকে আহত অবস্থায় রাজবাড়ী সদর হাসপাতালে ভ‌র্তি করা হ‌য়। এর মধ্যে ইউপি চেয়ারম্যানসহ ৪ জন‌কে উন্নত চি‌কিৎসার জন্য ফ‌রিদপুর বঙ্গবন্ধু শেখ মু‌জিব মে‌ডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মঙ্গলবার (১৮ জুন) রাতে ইউপি চেয়ারম্যান দেলোয়ার শেখের বাড়ির সামনে সিংঙা বাজারে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে রয়েছেন- দাদশী ইউনিয়ন প‌রিষদের চেয়ারম্যান দেলোয়ার শেখ (৪৫), তার ছেলে রোহান (১৮), ভাই হাসান শেখ (৩০), বোন রো‌জিনা (৩৩) এবং শ‌হিদ শেখ (৪৫)। ঘটনার পর থেকেই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। স্থানীয় সূত্রে জানা গেছে, সৌদিপ্রবাসী স্থানীয় এক ব্যক্তির সঙ্গে কথা কাটাকাটি হয় ইউপি চেয়ারম্যান দেলোয়ার শেখ ও তার ভাই হাসান শেখের। এ ঘটনার জেরে ওই প্রবাসী ও তার পরিবারের লোকজন ইউপি চেয়ারম্যানের বাড়ির সামনে এলে উভয় পক্ষের ম‌ধ্যে মারামা‌রি শুরু হয়। এ বিষয়ে জানতে ওই সৌদিপ্রবাসীর মুঠোফোনে একা‌ধিকবার কল করা হলেও তি‌নি ফোন রি‌সিভ করেননি। রাজবাড়ী সদর হাসপাতালের সি‌নিয়র স্টাফ নার্স আব্দুল্লাহ আল মামুন জানান, রা‌ত সাড়ে ১১টার দিকে দাদশীর চেয়ারম্যান দেলোয়ার শেখসহ ৭ জনকে হাসপাতালে ভ‌র্তি করা হয়। সবার শরীরে জখম রয়েছে। প্রাথ‌মিক চি‌কিৎসা শেষে চেয়ারম্যানসহ চারজনকে ফ‌রিদপুর বঙ্গবন্ধু শেখ মু‌জিব মে‌ডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) ইফতেখারুল আলম প্রধান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পু‌লিশ পাঠানো হয়েছে। এখন পর্যন্ত এ বিষয়ে কোনো অ‌ভিযোগ পাওয়া যায়নি।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।