রাজা চার্লসের ফ্রান্স সফর স্থগিত – দৈনিক গণঅধিকার

রাজা চার্লসের ফ্রান্স সফর স্থগিত

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ মার্চ, ২০২৩ | ৭:০৫
ফ্রান্সের ট্রেড ইউনিয়নের চলমান বিক্ষোভের কারণে দেশটিতে রাষ্ট্রীয় সফর স্থগিত করেছেন রাজা তৃতীয় চার্লস। শুক্রবার ফ্রান্সের প্রেসিডেন্টের কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে। খবর রয়টার্সের পেনশন সংস্কারের সিদ্ধান্তে দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ অটল থাকার ঘোষণা দেওয়ার পর সহিংস হয়ে উঠেছে বিক্ষোভকারীরা। চলমান উত্তাল পরিস্থিতির কারণেই এমন সিদ্ধান্ত নিয়েছেন রাজা তৃতীয় চার্লস। রাজা এবং রানি কনসোর্টের নতুন রাজত্বের প্রথম রাষ্ট্রীয় সফর ফ্রান্সে রোববার থেকে তিন দিনের জন্য শুরু হওয়ার কথা ছিল। প্যালেসের পক্ষ থেকে বলা হয়েছে, পেনশন সংস্কারের সিদ্ধান্তের প্রতিবাদে মঙ্গলবার আরেকটি নতুন ঘোষণার পর পূর্ব নির্ধারিত ২৬-২৯ মার্চের রাজা চার্লসের রাষ্ট্রীয় সফর স্থগিত করা হয়েছে।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়ায় দেশনেত্রী খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত নারায়ণগঞ্জ সদর সমাজসেবা কার্যালয়ে ভেরিফিকেশন নিতে ভাতাভোগীদের ভিড় দেশে আসছেন জুবাইদা রহমান; খালেদা জিয়াকে লন্ডনে নেয়ার প্রস্তুতি ফতুল্লায় পরকিয়ার জেরে যুবক হত্যা, স্ত্রীসহ ছয়জন গ্রেপ্তার কুমিল্লায় মায়ের সামনে সহকারী কমিশনারের গাড়ির চাকায় পিষ্ট হয়ে দুই বছরের শিশু ফাইজা নিহত খালেদা জিয়ার রোগ মুক্তির কামনায় বিএনপির দোয়া মাহফিল চুনারুঘাটে ঘুমের ওষুধ খাইয়ে সৎ মেয়েকে ধর্ষণের অভিযোগ কুষ্টিয়া-৪ আসনের গণঅধিকারের নির্বাচনী পদযাত্রা ও জনসভা অনুষ্ঠিত। বগুড়ায় মাদকসহ ৭ জন গ্রেফতার, কারাদণ্ড ও জরিমানা কাশিমপুর ভান্ডারিয়া দরবার শরীফের ৩২ তম ওরশ উৎসব ও গুণীজন সংবর্ধনা ২০২৫ কুষ্টিয়া পৌর ৬নং ওয়ার্ড বিএনপির নির্বাচনী কার্যালয় উদ্বোধন ও মতবিনিময় সম্মাননা পদক পেলেন এসআই আব্দুল কাদির জিলানী পর্নোগ্রাফি মামলায় কারাগারে ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার নজরুল বগুড়ায় ডিএনসির হুঙ্কার, ৯ জনের ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড নিপীড়ন নিয়ে ক্রীড়াঙ্গনে প্রতিবাদ, শুটিংয়ে বিস্তর অভিযোগ এইচএসসিতে খাতা চ্যালেঞ্জ: জিপিএ-৫ পেলো ২০১ জন, ফেল থেকে পাস ৩০৮ ঢাকাসহ ৪ জেলায় বিজিবি মোতায়েন বিচারক ও নারীর মন বোঝা কষ্টকর: অ্যাটর্নি জেনারেল বগুড়ায় ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার শেরপুরে গভীর রাতে আওয়ামীলীগের ঝটিকা মশাল মিছিল