রাতে ঢাকায় আসছে বিশ্বকাপ ট্রফি, কোথায়-কীভাবে দেখবেন – দৈনিক গণঅধিকার

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ৭ আগস্ট, ২০২৩
সময়ঃ ৫:০৫ পূর্বাহ্ণ

রাতে ঢাকায় আসছে বিশ্বকাপ ট্রফি, কোথায়-কীভাবে দেখবেন

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ আগস্ট, ২০২৩ | ৫:০৫
চলতি বছরের অক্টোবর-নভেম্বরে ভারতে বসছে ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর। টুর্নামেন্টের আগে নিয়মানুযায়ী বিশ্ব ভ্রমণে বের হয়েছে ট্রফি। সেই বিশ্ব ভ্রমণের অংশ হিসেবে এবার বাংলাদেশেও আসছে এই ট্রফি। রোববার (৬ আগস্ট) দিনগত রাতে ট্রফিটি ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। বিশ্বকাপ ট্রফিকে বরণ করে নিতে প্রস্তুত বাংলাদেশও। নির্ধারিত সময়ের আগেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ট্রফি নিয়ে আগত অতিথিদের সাদর সম্ভাষণ জানাতে উপস্থিত থাকবেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রতিনিধি দল। ঢাকায় তিন দিন অবস্থান করবে বিশ্বকাপের ট্রফিটি। ট্রফি প্রদর্শনের জন্য তিনটি জায়গা ভাগ করা হয়েছে। রাতে এই ট্রফি পৌঁছানোর পর আগামীকাল (৭ আগস্ট) অফিসিয়াল ফটোশুট হবে পদ্মা বহুমুখী সেতুতে। সেখান থেকে ফিরিয়ে এনে রাখা হবে রাজধানীর একটি হোটেলে। এরপর দ্বিতীয় দিন মঙ্গলবার (৮ আগস্ট) সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত জাতীয় দলের সাবেক ও বর্তমান ক্রিকেটার, নারী দলের ক্রিকেটার, বিসিবি পরিচালক, বিসিবির কর্মকর্তা-কর্মচারী, ক্রিকেট সংগঠক ও ক্রীড়া সাংবাদিকদের ট্রফির সঙ্গে ছবি তোলার সুযোগ দেওয়া হবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। তৃতীয় ও শেষ দিনে বুধবার (৯ আগস্ট) সাধারণ দর্শকদের জন্য ট্রফিটি অবস্থান করবে রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মলে। সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত এই ট্রফির ছবি তুলতে পারবেন ভক্তরা। এরজন্য কোনো টিকিট কিনতে হবে না তাদের। গত ২৭ জুন বিশ্বকাপ ট্রফিটি ভ‚পৃষ্ঠ থেকে এক লাখ ২০ হাজার ফুট উচ্চতায় মহাশূন্যে উন্মোচন করে নামানো হয় আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। এরপর স্বাগতিক ভারত ছাড়াও নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, পাপুয়া নিউগিনি, মার্কিন যুক্তরাষ্ট্র, ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানে ট্যুর করেছে বিশ্বকাপের ট্রফি। বাংলাদেশ থেকে ট্রফি যাবে কুয়েতে। সবমিলিয়ে মোট ১৮টি দেশে ঘুরবে ট্রফিটি।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত

কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন।

পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২

ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের

২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী।

১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়।

শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য

নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার।


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।