রাবিতে ভর্তি জালিয়াতি, শিক্ষার্থীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা – দৈনিক গণঅধিকার

রাবিতে ভর্তি জালিয়াতি, শিক্ষার্থীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ এপ্রিল, ২০২৩ | ৫:৪০
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে জালিয়াতি করে ভর্তি হওয়ার অভিযোগে পাঁচ শিক্ষার্থীসহ সাত জনের বিরুদ্ধে মতিহার থানায় মামলা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার (১৮ এপ্রিল) রেজিস্ট্রার অধ্যাপক আব্দুস সালাম বাদী হয়ে এ মামলা করেন। মামলায় অভিযুক্তরা হলেন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের মো. ইয়াছির আরাফাত (২০), ফিসারিজ বিভাগের মো. আলিফ হোসেন (২০), লোকপ্রশাসন বিভাগের আল শামস তামিম (১৯), ফোকলোর বিভাগের নজরুল ইসলাম, লোকপ্রশাসন বিভাগের শিশির আহমেদ (২১), ইইই বিভাগের ফজলুল করিম মাহিন (২৩) ও আইন বিভাগের সাবেক শিক্ষার্থী শফিউল্লাহ (২৬)। তাদের মধ্যে মাহিন, শিশির ও শফিউল্লাহ অন্যজনের হয়ে পরীক্ষায় অংশ নিয়েছেন। বাকিরা ২১-২২ শিক্ষাবর্ষে পরীক্ষায় অংশ না নিয়ে ভর্তি হয়েছেন। এজাহারে সবাইকে পলাতক দেখানো হয়েছে। এজাহারে উল্লেখ করা হয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষে প্রথমবর্ষ স্নাতক ভর্তি পরীক্ষায় তিনটি ইউনিটে (এ.বি.সি) প্রায় দুই লাখ পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। পরীক্ষায় মো. ইয়াছির আরাফাত, আলিফ হোসেন, আল শামস তামিম ও নজরুল ইসলাম জালিয়াতি করে বিশ্ববিদ্যালয়ের তিনটি ইউনিটে ভর্তি হন। এর মধ্যে ইয়াছির আরাফাতের হয়ে প্রক্সি পরীক্ষা দেন শিশির আহমেদ, আলীফ হোসেনের হয়ে ফজলুল করিম মাহিন, আল সামস তামিমের হয়ে মো. শফিউল্লাহ এবং নজরুল ইসলামের হয়ে পরীক্ষা দেন শিশির আহমেদ। এ বিষয়ে জানতে চাইলে মতিহার থানার ওসি হাফিজুর রহমান বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে পাবলিক পরীক্ষা অপরাধ আইনে একটি মামলা করা হয়েছে। বিষয়টি তদন্ত করে ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী। আড়াইহাজারে চরাঞ্চলে যৌথবাহিনীর অভিযান: বিপুল অস্ত্র ও ককটেল উদ্ধার, আটক ৫ গাড়ি বুকিং এর নামে প্রতারণার নতুন ফাদঁ নোয়াখালীতে সয়েল টেস্ট করতে গিয়ে খাল পাড় থেকে বের হচ্ছে গ্যাস ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান অবৈধভাবে মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ জনকে ৬০ হাজার টাকা জরিমানা কুষ্টিয়ায় শীতার্তদের মাঝে পয়ামে ইনসানিয়াতের কম্বল বিতরণ বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই গাজীপুরে জাসাস নেতাকে ডেকে নিয়ে ইটভাটায় কুপিয়ে হত্যা ‘আমার ছেলেকে কেন মারল, সে তো কোনো অপরাধ করেনি’ চন্দনাইশে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক-১ ভোটার তালিকায় নাম উঠছে তারেককন্যা জাইমার ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান এনসিপির খুলনা বিভাগীয় প্রধান গুলিবিদ্ধ যুগ্ম সচিবকে জিম্মি করে ৬ লাখ টাকা চাঁদা দাবি চালকের রোদে সময় কাটানোর উপকারিতা কোরআনের পাখিদের সাথে গণ-নেতা তিয়াস,পাঞ্জাবী বিতরণ। কারাগার থেকে পালানো ডাকাতি মামলার আসামি আড়াইহাজারে গ্রেপ্তার বিনম্র শ্রদ্ধা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে ত্রিশালে বিজয় দিবস পালন শেরপুরে মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন