রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে নিহত ৫ – দৈনিক গণঅধিকার

রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে নিহত ৫

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ আগস্ট, ২০২৩ | ৯:৫১
ইউক্রেনে আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে পাঁচজন নিহত এবং ৩১ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে চারজনই বেসামরিক নাগরিক। সোমবার ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের পোকরভস্ক শহরে রুশ বাহিনী এ হামলা চালায় বলে নিশ্চিত করেছেন ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ইহোর ক্লাইমেনকো। খবর রয়টার্সের। তিনি বলেন, ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের পোকরভস্ক শহরের আবাসিক ভবনগুলোতে দুটি রুশ ক্ষেপণাস্ত্র হামলায় পাঁচজন নিহত এবং ৩১ জন আহত হয়েছেন। ক্লাইমেনকোর মতে, প্রথম হামলায় চারজন বেসামরিক লোক নিহত হয় এবং দ্বিতীয় হামলার সময় দোনৎস্কের একজন জরুরি কর্মকর্তা নিহত হয়েছেন। হামলার পর ঘটনাস্থলে অনুসন্ধান ও উদ্ধার অভিযান চলমান রয়েছে বলেও জানিয়েছেন তিনি। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, হামলায় বেশ কয়েকজন ‘নিহত’ হয়েছেন, তবে কোনো পরিসংখ্যান দেননি তিনি। তিনি বলেন, আহতদের মধ্যে ১৯ পুলিশ কর্মকর্তা, পাঁচ উদ্ধারকর্মী এবং এক শিশু রয়েছে। উদ্ধার তৎপরতা এখনো অব্যাহত রয়েছে। ইউক্রেনের কর্মকর্তাদের প্রকাশিত বেশ কিছু ভিডিও এবং ছবিতে দেখা যাচ্ছে, রুশ হামলায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত পাঁচতলা অ্যাপার্টমেন্ট বিল্ডিংসহ ধ্বংসস্তূপের মধ্যে কাজ করছেন উদ্ধারকর্মীরা। আহতদের চিকিৎসার জন্য ঘটনাস্থলে একটি অ্যাম্বুলেন্সও ছিল। বিবিসি বলছে, পোকরভস্ক শহরটি ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনেৎস্ক শহরের প্রায় ৭০ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত। ওই এলাকাটি রুশ বাহিনীর দখলে রয়েছে। যুদ্ধের আগে এর জনসংখ্যা ছিল প্রায় ৬০ হাজার। এছাড়া ইউক্রেনের কুপিয়ানস্ক জেলার ক্রুহলিয়াকিভকা গ্রামে রাশিয়ার হামলায় আরও দুইজন নিহত হওয়ার কথা জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট প্রশাসনের প্রধান আন্দ্রি ইয়ারমাক।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত

কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন।

পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২

ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের

২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী।

১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়।

শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য

নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার।


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।