রাশিয়ার জাহাজে আরও হামলার হুমকি ইউক্রেনের – দৈনিক গণঅধিকার

রাশিয়ার জাহাজে আরও হামলার হুমকি ইউক্রেনের

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ আগস্ট, ২০২৩ | ৫:১৩
রুশ জাহাজ ও ক্রিমিয়া সেতুতে আরও হামলা চালানোর হুমকি দিয়েছে ইউক্রেন। কৃষ্ণসাগরে একটি রুশ ট্যাংকারে ড্রোন আঘাতে হানার পর এক বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে দেশটি। ইউক্রেনের নিরাপত্তা পরিষেবার (এসবিইউ) প্রধান ভ্যাসিল মালিউক শনিবার বলেছেন, রাশিয়ার জাহাজ অথবা ক্রিমিয়া সেতুতে যেকোনো বিস্ফোরণ যৌক্তিক ও কার্যকর পদক্ষেপ। এই ধরনের বিশেষ অভিযান ইউক্রেনের আঞ্চলিক জলসীমায় চালানোটা সম্পূর্ণ বৈধ। খবর সিএনএনের। তবে হামলা বন্ধে মস্কোকে সমাধানের একটা পথ দেখিয়েছেন তিনি। তা হলো রাশিয়াকে ইউক্রনীয় ভূখণ্ড ও জলসীমানা ছেড়ে যেতে হবে। রাশিয়ার সামরিক ব্লগাররা জানিয়েছেন, শুক্রবার ক্রিমিয়ার সেতুর কাছে রাশিয়ার একটি তেল ট্যাংকার ইউক্রেনীয় নৌ ড্রোনের হামলার শিকার হয়েছে। উপকূলীয় এলাকার বাসিন্দারা বিকট বিস্ফোরণের শব্দও শুনেছেন। সম্প্রতি ক্রিমিয়া সেতু ও মস্কোর বাণিজ্যিক কেন্দ্রে হামলা চোখে পড়ার মতো। গত মাসে রাজধানী মস্কোয় কয়েক দফা ড্রোন হামলার ঘটনা ঘটেছে। একই সময়ে ক্রিমিয়া সেতুতেও হামলা হয়। এসব হামলার দায় আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি কিয়েভ। ২০১৪ সালে ইউক্রেনের কাছ থেকে জোরপূর্বক ক্রিমিয়া উপকূল দখলে নেয় মস্কো। এটিকে যে কোনও মূল্যে ফিরে পাওয়ার প্রতিজ্ঞা করেছেন জেলেনস্কি।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত

কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন।

পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২

ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের

২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী।

১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়।

শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য

নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার।


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।