রাশিয়ার বিরুদ্ধে উত্তর কোরিয়ার রকেট ব্যবহার করছে ইউক্রেন – দৈনিক গণঅধিকার

রাশিয়ার বিরুদ্ধে উত্তর কোরিয়ার রকেট ব্যবহার করছে ইউক্রেন

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ জুলাই, ২০২৩ | ৪:৫৯
রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনীয় সেনারা উত্তর কোরিয়ার রকেট ব্যবহার করছে বলে এক প্রতিবেদনে দাবি করেছে ব্রিটিশ দৈনিক দ্য ফাইন্যান্সিয়াল টাইমস। এতে বলা হয়েছে, পিয়ংইয়ং-এর এসব অস্ত্র ইউক্রেনের কোনো মিত্র দেশ জব্দ করেছিল। সংবাদপত্রটি বলছে, অস্ত্রগুলো রুশ সেনাদের কাছ থেকে জব্দ করা হয়েছে বলে দাবি করেছে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণাল। উত্তর কোরিয়ার বিরুদ্ধে সমুদ্রপথে রাশিয়াকে অস্ত্র সরবরাহের অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র। তবে এ দাবির কোনো প্রমাণ দেখাতে পারেনি ওয়াশিংটন। এমনকি ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে উত্তর কোরিয়ার অস্ত্র ব্যাপকভাবে পরিলক্ষিতও হয়নি। উত্তর কোরিয়া ও রাশিয়া অবশ্য শুরু থেকেই অস্ত্র লেনদেনের কথা অস্বীকার করে আসছে। যদিও কদিন আগেই রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগুকে নিজের অস্ত্রের ভাণ্ডার ঘুরে দেখিয়েছিলেন উত্তর কোরিয়ার শাসক কিম জং উন। সম্প্রতি শোইগু উত্তর কোরিয়া সফর করেন। ফাইন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর কোরিয়ার সোভিয়েত-যুগের গ্র্যাড মাল্টিপল-লঞ্চ রকেট সিস্টেমগুলোকে বাখমুত শহরের কাছে যুদ্ধক্ষেত্রে ইউক্রেনীয় সেনাদের ব্যবহার করতে দেখা গেছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শোইগু কোরিয়ান যুদ্ধের সমাপ্তির ৭০তম বার্ষিকী উদযাপন করতে চলতি সপ্তাহে পিয়ংইয়ংয়ে একটি বিরল সফর করেছেন। ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর মস্কোর শীর্ষ প্রতিরক্ষা কর্মকর্তার এটিই প্রথম পিয়ংইয়ং সফর ছিল। সূত্র: টিআরটি ওয়ার্ল্ড

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী। আড়াইহাজারে চরাঞ্চলে যৌথবাহিনীর অভিযান: বিপুল অস্ত্র ও ককটেল উদ্ধার, আটক ৫ গাড়ি বুকিং এর নামে প্রতারণার নতুন ফাদঁ নোয়াখালীতে সয়েল টেস্ট করতে গিয়ে খাল পাড় থেকে বের হচ্ছে গ্যাস ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান অবৈধভাবে মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ জনকে ৬০ হাজার টাকা জরিমানা কুষ্টিয়ায় শীতার্তদের মাঝে পয়ামে ইনসানিয়াতের কম্বল বিতরণ বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই গাজীপুরে জাসাস নেতাকে ডেকে নিয়ে ইটভাটায় কুপিয়ে হত্যা ‘আমার ছেলেকে কেন মারল, সে তো কোনো অপরাধ করেনি’ চন্দনাইশে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক-১ ভোটার তালিকায় নাম উঠছে তারেককন্যা জাইমার ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান এনসিপির খুলনা বিভাগীয় প্রধান গুলিবিদ্ধ যুগ্ম সচিবকে জিম্মি করে ৬ লাখ টাকা চাঁদা দাবি চালকের রোদে সময় কাটানোর উপকারিতা কোরআনের পাখিদের সাথে গণ-নেতা তিয়াস,পাঞ্জাবী বিতরণ। কারাগার থেকে পালানো ডাকাতি মামলার আসামি আড়াইহাজারে গ্রেপ্তার বিনম্র শ্রদ্ধা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে ত্রিশালে বিজয় দিবস পালন শেরপুরে মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন