রাষ্ট্রের গোপনীয়তা লঙ্ঘনের মামলায় বেকসুর খালাস ইমরান – দৈনিক গণঅধিকার

রাষ্ট্রের গোপনীয়তা লঙ্ঘনের মামলায় বেকসুর খালাস ইমরান

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ জুন, ২০২৪ | ১২:২৩
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও পিটিআই’র ভাইস-চেয়ারম্যান শাহ মাহমুদ কুরেশিকে রাষ্ট্রীয় গোপনীয়তা লঙ্ঘনের মামলা থেকে বেকসুর খালাস দিয়েছে ইসলামাবাদ হাইকোর্ট (আইএইচসি)। সোমবার (৩ জুন) আদালত এই রায় ঘোষণা করে। তবে এখনই ইমরান খান কারাগার থেকে মুক্তি পাচ্ছেন না। গোপন কূটনৈতিক নথির অপব্যবহার ও প্রকাশের অভিযোগ ছিল তাদের বিরুদ্ধে। পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ এ খবর জানিয়েছে। আইএইচসি-এর প্রধান বিচারপতি আমির ফারুক ও বিচারপতি মিয়াঙ্গুল হাসান আওরঙ্গজেব সংক্ষিপ্ত রায়ে তাদের খালাস দেন। চলতি বছর জানুয়ারিতে ইমরান ও কুরেশিকে এই মামলায় ১০ বছরের কারাদণ্ড দিয়েছিল। সেই রায়ের বিরুদ্ধে তাদের আপিলে খালাস পেলেন তারা। এই রায়ের কয়েকদিন আগে ১৯০ মিলিয়ন রুপির বিনিময়ে ইমরান খানের জামিন আবেদন মঞ্জুর করেছিল আইএইচসি। প্রধান বিচারপতি ও বিচারপতি তারিক মেহমুদ জাহাঙ্গীরের ২ সদস্যের বেঞ্চ এই জামিন মঞ্জুর করে। ২০২২ সালের এপ্রিলে পার্লামেন্টে আস্থাভোটে হেরে ক্ষমতা থেকে উৎখাত হয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। এরপর থেকেই তার বিরুদ্ধে একের পর এক মামলা দায়ের করা হতে থাকে। এসব মামলার মধ্যে দুর্নীতি থেকে সন্ত্রাসবাদের অভিযোগও রয়েছে। গত বছর আগস্ট থেকে কারাগারে রয়েছেন ইমরান। ওই সময় তোশাখানা দুর্নীতি মামলায় দোষী সাব্যস্ত হন তিনি। এরপর রাষ্ট্রীয় গোপনীয়তা লঙ্ঘনের মামলা এবং অবৈধ বিয়ের মামলাতেও তাকে দোষী সাব্যস্ত করে রায় দেয় আদালত। একাধিক রায়ে সাজার কারণে বেশ কিছু মামলায় জামিন ও খালাস পেলেও কারাগারে থাকতে হচ্ছে তাকে। আইএইচসির রায়ের বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে পিটিআই চেয়ারম্যান ব্যারিস্টার গহর আলি খান বলেছেন, ভিত্তিহীন মামলাটির আজ রায় হলো। এই মামলার রায়ে ১০ মাস কারাগারে কাটিয়েছেন পিটিআই প্রতিষ্ঠাতা। তিনি দাবি করেছেন, সাবেক প্রধানমন্ত্রী খুব শিগগিরই কারাগার থেকে মুক্ত হবেন।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী। আড়াইহাজারে চরাঞ্চলে যৌথবাহিনীর অভিযান: বিপুল অস্ত্র ও ককটেল উদ্ধার, আটক ৫ গাড়ি বুকিং এর নামে প্রতারণার নতুন ফাদঁ নোয়াখালীতে সয়েল টেস্ট করতে গিয়ে খাল পাড় থেকে বের হচ্ছে গ্যাস ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান অবৈধভাবে মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ জনকে ৬০ হাজার টাকা জরিমানা কুষ্টিয়ায় শীতার্তদের মাঝে পয়ামে ইনসানিয়াতের কম্বল বিতরণ বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই গাজীপুরে জাসাস নেতাকে ডেকে নিয়ে ইটভাটায় কুপিয়ে হত্যা ‘আমার ছেলেকে কেন মারল, সে তো কোনো অপরাধ করেনি’ চন্দনাইশে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক-১ ভোটার তালিকায় নাম উঠছে তারেককন্যা জাইমার ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান এনসিপির খুলনা বিভাগীয় প্রধান গুলিবিদ্ধ যুগ্ম সচিবকে জিম্মি করে ৬ লাখ টাকা চাঁদা দাবি চালকের রোদে সময় কাটানোর উপকারিতা কোরআনের পাখিদের সাথে গণ-নেতা তিয়াস,পাঞ্জাবী বিতরণ। কারাগার থেকে পালানো ডাকাতি মামলার আসামি আড়াইহাজারে গ্রেপ্তার বিনম্র শ্রদ্ধা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে ত্রিশালে বিজয় দিবস পালন শেরপুরে মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন