রুশ হামলার পর আরও অস্ত্র চাইলেন জেলেনস্কি – দৈনিক গণঅধিকার

রুশ হামলার পর আরও অস্ত্র চাইলেন জেলেনস্কি

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ জুন, ২০২৪ | ১১:৩১
প্রাণঘাতী রুশ হামলার পর আবারও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও দূরপাল্লার অস্ত্র সরবরাহের আহ্বান জানিয়েছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শনিবার (২৯ জুন) রাতে ভিলনিয়ানস্কে রুশ হামলায় দুই শিশুসহ ৭ জন নিহতের পর রবিবার টেলিগ্রামে তিনি লিখেছেন, আমাদের শহর ও মানুষেরা প্রতিদিন এমন রুশ হামলার শিকার হচ্ছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে। ভিলনিয়ানস্ক জাপোজ্জিয়া অঞ্চলের একটি শহর। হামলার পর ইউক্রেনীয় কর্মকর্তাদের প্রকাশিত ছবিতে দেখা গেছে, একটি পার্কে কম্বলে মোড়া মরদেহ রয়েছে। পাশে রয়েছে পুড়ে যাওয়া ভূখণ্ড ও বিধ্বস্ত ভবন। জেলেনস্কি বলেছেন, রাশিয়ার বোমাবহনকারী উড়োজাহাজ ধ্বংসের জন্য ইউক্রেনের সেনা ও সরঞ্জাম প্রয়োজন। আমাদের জনগণকে রক্ষার জন্য স্পষ্ট সিদ্ধান্ত প্রয়োজন। রাশিয়ার প্রতিদিনের ত্রাস প্রতিহত করতে দূরে আঘাতে সক্ষম অস্ত্র ও আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গুরুত্বপূর্ণ। মার্চ মাস থেকে রুশ সেনারা ইউক্রেনে নতুন ধরনের গাইডেড বোমা ব্যবহার করছে। এসব বোমা ব্যবহার করে ইউক্রেনীয় শহর ও গ্রামে হামলা চালানো হচ্ছে। জেলেনস্কি বলেছেন, গত সপ্তাহে রাশিয়া ৮০০টির বেশি গাইডেড বোমা ইউক্রেনে নিক্ষেপ করেছে। ইউক্রেনের চারটি মার্কিন প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে। এগুলো সরবরাহ করেছে যুক্তরাষ্ট্র ও জার্মানি। এমন অস্ত্রের জন্য জেলেনস্কির বারবার অনুরোধের পর জার্মানি, নেদারল্যান্ডস, রোমানিয়া ও যুক্তরাষ্ট্র আরও প্যাট্রিয়ট ব্যবস্থা সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছে। শনিবার দিনে ও রাতে রুশ হামলায় সব মিলিয়ে ১৫ জন বেসামরিক ও ৩৭ জনের বেশি আহত হয়েছেন। ইউক্রেনের পূর্বাঞ্চল ও দক্ষিণাঞ্চলে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় এসব হতাহতের ঘটনা ঘটেছে।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী। আড়াইহাজারে চরাঞ্চলে যৌথবাহিনীর অভিযান: বিপুল অস্ত্র ও ককটেল উদ্ধার, আটক ৫ গাড়ি বুকিং এর নামে প্রতারণার নতুন ফাদঁ নোয়াখালীতে সয়েল টেস্ট করতে গিয়ে খাল পাড় থেকে বের হচ্ছে গ্যাস ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান অবৈধভাবে মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ জনকে ৬০ হাজার টাকা জরিমানা কুষ্টিয়ায় শীতার্তদের মাঝে পয়ামে ইনসানিয়াতের কম্বল বিতরণ বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই গাজীপুরে জাসাস নেতাকে ডেকে নিয়ে ইটভাটায় কুপিয়ে হত্যা ‘আমার ছেলেকে কেন মারল, সে তো কোনো অপরাধ করেনি’ চন্দনাইশে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক-১ ভোটার তালিকায় নাম উঠছে তারেককন্যা জাইমার ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান এনসিপির খুলনা বিভাগীয় প্রধান গুলিবিদ্ধ যুগ্ম সচিবকে জিম্মি করে ৬ লাখ টাকা চাঁদা দাবি চালকের