রোনাল্ডোকে টপকে মাইলফলকের দ্বারপ্রান্তে মেসি – দৈনিক গণঅধিকার

রোনাল্ডোকে টপকে মাইলফলকের দ্বারপ্রান্তে মেসি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ আগস্ট, ২০২৩ | ৫:০৯
বর্তমান সময়ের অন্যতম সেরা দুই ফুটবলার লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ক্যারিয়ারের শেষপ্রান্তে থাকা মেসি ও রোনাল্ডো দুজনই বর্তমানে রাজত্ব করছেন ইউরোপের বাইরে। আমেরিকার ক্লাব ইন্টার মায়ামিতে আছেন মেসি। সেখানে দুর্দান্ত ছন্দে রয়েছেন বিশ্বকাপজয়ী এ ফুটবলার। মায়ামিতে মেসি এখন পর্যন্ত পাঁচ ম্যাচ খেলে গোল করেছেন আটটি, সঙ্গে রয়েছে একটি অ্যাসিস্টও। আমেরিকার ক্লাবটির জার্সিতে সর্বশেষ ম্যাচসহ এখন অবধি মেসির ক্যারিয়ারের মোট গোল সংখ্যা ৮১৫। বর্তমান সময়ে মেসির সঙ্গে তুলনা করা যাবে শুধু রোনাল্ডোকে। ৩৮ বছরের ক্যারিয়ারে ৮৪২ গোল করেছেন সিআর সেভেন। গোলের প্রতিযোগিতায় বর্তমান খেলোয়াড়দের কেউ এ দুজনের ধারে-কাছেও নেই। বর্তমান ফুটবলারদের মধ্যে পেশাদার ফুটবলে মেসি ও রোনাল্ডোর নিকটতম প্রতিদ্বন্দ্বী রবার্ট লেভানডফস্কি। যদিও গোল ব্যবধানে তারকা দুই ফুটবলার থেকে অনেকগুণ পিছিয়ে আছেন তিনি। লেভা ৬০০ গোল করেছেন। সেই হিসাবে মেসির থেকে ২১৫ গোল ও রোনাল্ডো থেকে ২৪২ গোল পিছিয়ে আছে। পরিসংখ্যান বলছে, আপাতত ফুটবলের ইতিহাসে সর্বোচ্চ গোলের রেকর্ডটা পর্তুগালের তারকা ফুটবলার রোনাল্ডোর দখলে। প্রীতি ম্যাচ বাদে পেশাদার ফুটবলে গতকাল রাতের ম্যাচটির আগ পর্যন্ত ১১৭৩ ম্যাচে ৮৪২ গোল করেছেন তিনি। প্রতি ১১৩ মিনিটে একটি করে গোল করেছেন তিনি। অন্যদিকে পিছিয়ে নেই মেসিও। মেসি ১০৩৩ ম্যাচে ৮১৫ গোল করার পথে প্রতি ১০৪ মিনিটে একটি করে গোল করেছেন। গোলের এই দৌড়ে রোনাল্ডোর চেয়ে মেসি এখনো ২৭ গোলে পিছিয়ে। অর্থাৎ আর ২৭ গোল করলেই রোনাল্ডোকে পেছনে ফেলে ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হবেন বিশ্বকাপজয়ী মেসি। বর্তমানে মেসির বয়স চলছে ৩৬, অন্যদিকে রোনাল্ডোর ৩৮। সাধারণভাবেই স্পষ্ট যে, খেলার জন্য পর্তুগিজ তারকার চেয়ে বেশি সময় পাবেন মেসি। সে হিসাবে বড় কোনো অঘটন না ঘটলে রোনাল্ডোকে পেছনে ফেলা মেসির জন্য কেবলই সময়ের অপেক্ষা।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়ায় দেশনেত্রী খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত নারায়ণগঞ্জ সদর সমাজসেবা কার্যালয়ে ভেরিফিকেশন নিতে ভাতাভোগীদের ভিড় দেশে আসছেন জুবাইদা রহমান; খালেদা জিয়াকে লন্ডনে নেয়ার প্রস্তুতি ফতুল্লায় পরকিয়ার জেরে যুবক হত্যা, স্ত্রীসহ ছয়জন গ্রেপ্তার কুমিল্লায় মায়ের সামনে সহকারী কমিশনারের গাড়ির চাকায় পিষ্ট হয়ে দুই বছরের শিশু ফাইজা নিহত খালেদা জিয়ার রোগ মুক্তির কামনায় বিএনপির দোয়া মাহফিল চুনারুঘাটে ঘুমের ওষুধ খাইয়ে সৎ মেয়েকে ধর্ষণের অভিযোগ কুষ্টিয়া-৪ আসনের গণঅধিকারের নির্বাচনী পদযাত্রা ও জনসভা অনুষ্ঠিত। বগুড়ায় মাদকসহ ৭ জন গ্রেফতার, কারাদণ্ড ও জরিমানা কাশিমপুর ভান্ডারিয়া দরবার শরীফের ৩২ তম ওরশ উৎসব ও গুণীজন সংবর্ধনা ২০২৫ কুষ্টিয়া পৌর ৬নং ওয়ার্ড বিএনপির নির্বাচনী কার্যালয় উদ্বোধন ও মতবিনিময় সম্মাননা পদক পেলেন এসআই আব্দুল কাদির জিলানী পর্নোগ্রাফি মামলায় কারাগারে ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার নজরুল বগুড়ায় ডিএনসির হুঙ্কার, ৯ জনের ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড নিপীড়ন নিয়ে ক্রীড়াঙ্গনে প্রতিবাদ, শুটিংয়ে বিস্তর অভিযোগ এইচএসসিতে খাতা চ্যালেঞ্জ: জিপিএ-৫ পেলো ২০১ জন, ফেল থেকে পাস ৩০৮ ঢাকাসহ ৪ জেলায় বিজিবি মোতায়েন বিচারক ও নারীর মন বোঝা কষ্টকর: অ্যাটর্নি জেনারেল বগুড়ায় ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার শেরপুরে গভীর রাতে আওয়ামীলীগের ঝটিকা মশাল মিছিল