লাইক-লাভে ভাসছে পরিণীতির গানের ভিডিও – দৈনিক গণঅধিকার

লাইক-লাভে ভাসছে পরিণীতির গানের ভিডিও

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ আগস্ট, ২০২৩ | ১০:৫০
অনেক দিন পর কণ্ঠে গান তুলে নিলেন অভিনেত্রী পরিণীতি চোপড়া। এবার গাইলেন লতা মঙ্গেশকরের গাওয়া কালজয়ী গান ‘রাহে না রাহে হাম’। এটি ১৯৯৬ সালের সিনেমা ‘মমতা’য় ব্যবহৃত হয়েছিল। পরিণীতি সেই গানটিকে নিজের মতো করে গেয়ে আপলোড করেছেন সোশ্যাল হ্যান্ডেলে। ক্যাপশনে লিখেছেন- ‘কিছু গান শুধুই সুর নয়, সেগুলো অনুভূতি।’ ইনস্টাগ্রামে আপলোডের পর মাত্র দুই ঘণ্টায় পরিণীতির গাওয়া ভিডিওর নিচে ১ লাখ ৬৩ হাজারের বেশি রিঅ্যাকশন জমা পড়েছে। সঙ্গে হাজারও মন্তব্য, যেগুলোতে তার গায়কীর ভূয়সী প্রশংসা। কেউ বলেছেন, ‘কী সুন্দর কণ্ঠ। আপনাকে মন দিয়ে ফেলেছি’; আবার কারও আবদার, ‘প্রতি সপ্তাহে এ রকম একটি করে গানের ভিডিও চাই।’ হরিয়ানার এক পাঞ্জাবি পরিবারের মেয়ে। একজন প্রতিষ্ঠিত অভিনেত্রী। গায়িকা হিসেবেও সফল তিনি। ‘মানা কে হাম ইয়ার নেহি’ গানটি গেয়ে শ্রোতার মন কেড়ে নেন পরিণীতি চোপড়া। ২০১৭ সালে ‘মেরি পেয়ারি বিন্দু’ সিনেমায় গানটি গেয়েছিলেন। ইউটিউবে গানটির ভিউ ১১৯ মিলিয়ন। এরপর তার কণ্ঠে দারুণ শ্রোতাপ্রিয়তা পেয়েছে ‘কেসারি’ সিনেমার ‘তেরি মিট্টি’ গানটি। এটির ভিউ ছাড়িয়েছে ১৩২ মিলিয়ন। সিনেমায় পরিণীতিকে সর্বশেষ দেখা গেছে সুরজ বরজাতিয়া পরিচালিত ‘উঁচাই’ সিনেমায়। যেখানে তিনি কাজ করেছেন অমিতাভ বচ্চন, অনুপম খের, বোমান ইরানির মতো বরেণ্য অভিনেতাদের সঙ্গে। ছবিটি প্রশংসার পাশাপাশি বক্স অফিসেও সফল হয়েছে। বর্তমানে তার হাতে রয়েছে ইমতিয়াজ আলির ‘চামকিলা’, টিনু সুরেশ দেসাইয়ের নির্মাণে ‘দ্য গ্রেট ইন্ডিয়ান রেসকিউ’ ইত্যাদি সিনেমার কাজ।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়ায় দেশনেত্রী খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত নারায়ণগঞ্জ সদর সমাজসেবা কার্যালয়ে ভেরিফিকেশন নিতে ভাতাভোগীদের ভিড় দেশে আসছেন জুবাইদা রহমান; খালেদা জিয়াকে লন্ডনে নেয়ার প্রস্তুতি ফতুল্লায় পরকিয়ার জেরে যুবক হত্যা, স্ত্রীসহ ছয়জন গ্রেপ্তার কুমিল্লায় মায়ের সামনে সহকারী কমিশনারের গাড়ির চাকায় পিষ্ট হয়ে দুই বছরের শিশু ফাইজা নিহত খালেদা জিয়ার রোগ মুক্তির কামনায় বিএনপির দোয়া মাহফিল চুনারুঘাটে ঘুমের ওষুধ খাইয়ে সৎ মেয়েকে ধর্ষণের অভিযোগ কুষ্টিয়া-৪ আসনের গণঅধিকারের নির্বাচনী পদযাত্রা ও জনসভা অনুষ্ঠিত। বগুড়ায় মাদকসহ ৭ জন গ্রেফতার, কারাদণ্ড ও জরিমানা কাশিমপুর ভান্ডারিয়া দরবার শরীফের ৩২ তম ওরশ উৎসব ও গুণীজন সংবর্ধনা ২০২৫ কুষ্টিয়া পৌর ৬নং ওয়ার্ড বিএনপির নির্বাচনী কার্যালয় উদ্বোধন ও মতবিনিময় সম্মাননা পদক পেলেন এসআই আব্দুল কাদির জিলানী পর্নোগ্রাফি মামলায় কারাগারে ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার নজরুল বগুড়ায় ডিএনসির হুঙ্কার, ৯ জনের ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড নিপীড়ন নিয়ে ক্রীড়াঙ্গনে প্রতিবাদ, শুটিংয়ে বিস্তর অভিযোগ এইচএসসিতে খাতা চ্যালেঞ্জ: জিপিএ-৫ পেলো ২০১ জন, ফেল থেকে পাস ৩০৮ ঢাকাসহ ৪ জেলায় বিজিবি মোতায়েন বিচারক ও নারীর মন বোঝা কষ্টকর: অ্যাটর্নি জেনারেল বগুড়ায় ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার শেরপুরে গভীর রাতে আওয়ামীলীগের ঝটিকা মশাল মিছিল