লিগস কাপ জিতে যা বললেন মেসি – দৈনিক গণঅধিকার

লিগস কাপ জিতে যা বললেন মেসি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ আগস্ট, ২০২৩ | ৭:০৩
লিওনেল মেসির ফুটবলশৈলীতে লিগস কাপে জিতল ইন্টার মায়ামি। আমেরিকার ঘরোয়া ফুটবলের প্রথম শিরোপা জিতল মায়ামি। টুর্নামেন্টে ৭ ম্যাচে ১০ গোল করেছেন আর্জেন্টিনার সুপারস্টার। শনিবার ন্যাশভিলের বিপক্ষে ফাইনালেও মেসি ছিলেন চেনা ছন্দে। ১টি গোল করেছেন, করিয়েছেন আরও ১টি। হয়েছেন টুর্নামেন্টের সর্বোচ্চ গোল সংগ্রাহক এবং টুর্নামেন্ট সেরা। মায়ামির হয়ে প্রথম ট্রফি জেতার পর ফুটবল কিংবদন্তি বলেন, চ্যাম্পিয়ন!!! ক্লাব ইতিহাসের প্রথম শিরোপাটি জিততে পেরে খুবই খুশি। সবাই কঠোর পরিশ্রম করেছেন। আর তাতেই এটা সম্ভব হয়েছে। আশা করি এটা সবে শুরু। নির্ধারিত সময়ে ১-১ গোলে সমতা থাকার পর টাইব্রেকারে ১০-৯ ব্যবধানে মায়ামির চ্যাম্পিয়ন হওয়া নিশ্চিত হয়। পেনাল্টি শুটআউটে প্রথম পাঁচটি শটে ৪-৪, পরবর্তী চার শটে ৪-৪ এবং সর্বশেষ একটি করে নেওয়া শটে ১-০ ব্যবধানে জিতে ইতিহাস গড়েছে মায়ামি।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী। আড়াইহাজারে চরাঞ্চলে যৌথবাহিনীর অভিযান: বিপুল অস্ত্র ও ককটেল উদ্ধার, আটক ৫ গাড়ি বুকিং এর নামে প্রতারণার নতুন ফাদঁ নোয়াখালীতে সয়েল টেস্ট করতে গিয়ে খাল পাড় থেকে বের হচ্ছে গ্যাস ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান অবৈধভাবে মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ জনকে ৬০ হাজার টাকা জরিমানা কুষ্টিয়ায় শীতার্তদের মাঝে পয়ামে ইনসানিয়াতের কম্বল বিতরণ বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই গাজীপুরে জাসাস নেতাকে ডেকে নিয়ে ইটভাটায় কুপিয়ে হত্যা ‘আমার ছেলেকে কেন মারল, সে তো কোনো অপরাধ করেনি’ চন্দনাইশে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক-১ ভোটার তালিকায় নাম উঠছে তারেককন্যা জাইমার ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান এনসিপির খুলনা বিভাগীয় প্রধান গুলিবিদ্ধ যুগ্ম সচিবকে জিম্মি করে ৬ লাখ টাকা চাঁদা দাবি চালকের রোদে সময় কাটানোর উপকারিতা কোরআনের পাখিদের সাথে গণ-নেতা তিয়াস,পাঞ্জাবী বিতরণ। কারাগার থেকে পালানো ডাকাতি মামলার আসামি আড়াইহাজারে গ্রেপ্তার বিনম্র শ্রদ্ধা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে ত্রিশালে বিজয় দিবস পালন শেরপুরে মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন