শ্রাবন্তীকে বিয়ে করছে অঙ্কুশ? – দৈনিক গণঅধিকার

শ্রাবন্তীকে বিয়ে করছে অঙ্কুশ?

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ ফেব্রুয়ারি, ২০২৩ | ৮:১৯
টালিউড অভিনেতা অঙ্কুশ ও অভিনেত্রী ঐন্দ্রিলা সেন দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে সম্পর্কে রয়েছেন। দীর্ঘদিনের সম্পর্কে ‘কবে বিয়ে করছেন’, এ নিয়ে অনেকবার প্রশ্নের মুখে পড়তে হয়েছে তাকে। তবে গত ১২ ফেব্রুয়ারি রহস্যময় বার্তা দেন নায়ক। তারপর এ নিয়েই যত জল্পনার শুরু। অঙ্কুশ ইনস্টাগ্রামে এক পোস্টে বলেন, ‘কিছু বিশেষ কারণে বিয়েটা হবে কিনা জানি না...। ১৪ ফেব্রুয়ারি আমাদের সম্পর্কের ১৩ বছর পূর্ণ হবে। আমার জন্মদিনে এর চেয়ে বড় উপহার আর কী-ই হতে পারে? বাকিটা ব্যক্তিগত।’ খবর এপিবি বাংলার। ওই পোস্টে শুভাকাঙ্ক্ষীরা নানা প্রশ্ন করতে থাকেন। কিন্তু তাতে কোন সাড়া দেননি অঙ্কুশ কিংবা ঐন্দ্রিলা। তাদের বিয়ে নিয়ে বুম্বাদা প্রসেনজিৎ ও অভিনেতা আবির চ্যাটার্জিও প্রশ্ন করেন। এদিকে সোমবার ইনস্টাগ্রামে আরেকটি ভিডিও পোস্ট করেন নায়ক। সেখানে দেখা যায়, ঐন্দ্রিলা ফোনে একটি ভিডিও এসএমএস দেখে চিন্তিত হয়ে সোজা চলে যান অঙ্কুশের কাছে। অভিতোকে ভিডিওটি দেখান তিনি। ঐন্দ্রিলার ফোনের ভিডিওতে শ্রাবন্তীকে বলতে দেখা যায়, তোদের মনে হয় সম্পর্কের বারো বছর হয়েছে। অনেক দিন তো হলো, বিয়ে কবে করছিস? তারপরই অভিনেতা কাঁদো কাঁদো স্বরে বলেন, সবসময় একই প্রশ্ন ভালো লাগে না। সবাই একই কথা জিজ্ঞাস করছে। লজ্জায় কাউকে কিছু বলতে পারছি না। অঙ্কুশ আরও বলেন, তো শ্রাবন্তীর যদি এতই সমস্যা হয় তাহলে আমাকে ব্যাচেলর থাকতে দে। আমার অবিবাহিত থাকা নিয়ে শ্রাবন্তীর যদি সমস্যা হয় তাহলে আমায় ও বিয়ে করে নিক না! আমার কোনো সমস্যা নেই। এখানেও নেটিজেনরা ঐন্দ্রিলার সঙ্গে সম্পর্ক ও শ্রাবন্তীকে নিয়ে এই বার্তা দেয়া প্রসঙ্গে নানা প্রশ্ন করেন। তাতেও কোনো জবাব দেননি কোনো তারকা। তবে অঙ্কুশের এসব ভিডিও থেকে আঁচ করা যায়, এর সঙ্গে পর্দার কোন মিল রয়েছে। হয়তো নতুন কোন সিনেমার প্রচারণা চালাচ্ছেন। না হয় নতুন কোন ঘোষণা দেবেন তারা।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত

কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন।

পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২

ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের

২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী।

১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়।

শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য

নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার।


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।