সংকেত অমান্য করে রেললাইনে বাস, রেলকর্মীসহ নিহত ৩ – দৈনিক গণঅধিকার

সংকেত অমান্য করে রেললাইনে বাস, রেলকর্মীসহ নিহত ৩

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ মার্চ, ২০২৩ | ৮:১০
চট্টগ্রামে রেলওয়ের একটি তেলবাহী ওয়াগনের সঙ্গে ধাক্কা লেগে যাত্রীবাহী বাস উল্টে গেলে রেলের এক কর্মী ও দুই বাসযাত্রীসহ ৩ জনের মৃত্যু হয়েছে। সোমবার রাত ৯টার দিকে নগরীর ইপিজেড থানাধীন বিমানবন্দর সড়কের মেঘনা তেল ডিপোর সামনে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- রেলওয়ে পূর্বাঞ্চলের পয়েন্টসম্যান আজিজুল হক (৩০) এবং বাসের দুই যাত্রী আসাদুজ্জামান (৩০) ও মিটন কান্তি দে (২৫)। পুলিশ জানিয়েছে, সংকেত না মেনে বাসটি রেললাইনের ওপর তুলে দেয়ার কারণে ভয়াবহ এ দুর্ঘটনাটি ঘটেছে। ইপিজেড থানার ওসি মো. আব্দুল করিম বলেন, রাত সাড়ে ৯টার দিকে তেলবাহী ওয়াগন বিমানবন্দর সড়কে মেঘনা পেট্রোলিয়াম করপোরেশনের সামনের লেভেল ক্রসিং অতিক্রম করছিল। সংকেত অমান্য করে ক্রসিং পার হওয়ার চেষ্টা করলে বিমানবন্দর অভিমুখী বাসটি ওয়াগনের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। এতে রেলের এক পয়েন্টসম্যান ও দুই বাসযাত্রী গুরুতর আহত হন। তাদের তিন জনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে পুলিশ ও স্থানীয় লোকজন। আহত তিনজনকে চমেক হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। তাদের লাশ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। প্রক্রিয়া শেষে এসব লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির কর্তব্যরত অফিসার জানিয়েছেন।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়ায় দেশনেত্রী খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত নারায়ণগঞ্জ সদর সমাজসেবা কার্যালয়ে ভেরিফিকেশন নিতে ভাতাভোগীদের ভিড় দেশে আসছেন জুবাইদা রহমান; খালেদা জিয়াকে লন্ডনে নেয়ার প্রস্তুতি ফতুল্লায় পরকিয়ার জেরে যুবক হত্যা, স্ত্রীসহ ছয়জন গ্রেপ্তার কুমিল্লায় মায়ের সামনে সহকারী কমিশনারের গাড়ির চাকায় পিষ্ট হয়ে দুই বছরের শিশু ফাইজা নিহত খালেদা জিয়ার রোগ মুক্তির কামনায় বিএনপির দোয়া মাহফিল চুনারুঘাটে ঘুমের ওষুধ খাইয়ে সৎ মেয়েকে ধর্ষণের অভিযোগ কুষ্টিয়া-৪ আসনের গণঅধিকারের নির্বাচনী পদযাত্রা ও জনসভা অনুষ্ঠিত। বগুড়ায় মাদকসহ ৭ জন গ্রেফতার, কারাদণ্ড ও জরিমানা কাশিমপুর ভান্ডারিয়া দরবার শরীফের ৩২ তম ওরশ উৎসব ও গুণীজন সংবর্ধনা ২০২৫ কুষ্টিয়া পৌর ৬নং ওয়ার্ড বিএনপির নির্বাচনী কার্যালয় উদ্বোধন ও মতবিনিময় সম্মাননা পদক পেলেন এসআই আব্দুল কাদির জিলানী পর্নোগ্রাফি মামলায় কারাগারে ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার নজরুল বগুড়ায় ডিএনসির হুঙ্কার, ৯ জনের ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড নিপীড়ন নিয়ে ক্রীড়াঙ্গনে প্রতিবাদ, শুটিংয়ে বিস্তর অভিযোগ এইচএসসিতে খাতা চ্যালেঞ্জ: জিপিএ-৫ পেলো ২০১ জন, ফেল থেকে পাস ৩০৮ ঢাকাসহ ৪ জেলায় বিজিবি মোতায়েন বিচারক ও নারীর মন বোঝা কষ্টকর: অ্যাটর্নি জেনারেল বগুড়ায় ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার শেরপুরে গভীর রাতে আওয়ামীলীগের ঝটিকা মশাল মিছিল