নিউজ ডেক্স
আরও খবর
২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী।
নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি
নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি।
ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান
বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই
‘আমার ছেলেকে কেন মারল, সে তো কোনো অপরাধ করেনি’
ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান
সময় ও ৭১ টিভির টকশোতে যাবেন না বিএনপি নেতারা
বেসরকারি স্যাটেলাইট চ্যানেল ৭১ টিভি ও সময় টিভির টকশো সাময়িকভাবে বর্জন করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। অর্থাৎ আপাতত এই দুই চ্যানেলের টকশোতে যাবেন না বিএনপির কোনো নেতা।
দলটির মিডিয়া সেলের সদস্য সচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি সংবাদমাধ্যমকে দলের এ সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, কয়েকটি টিভি চ্যানেলের মালিকপক্ষ সরকারি দলকে খুশি করতে উলঙ্গভাবে আমাদের বিরুদ্ধে, বিশেষ করে আমাদের নেতা তারেক রহমানের বিরুদ্ধে শত্রুতামূলক প্রতিবেদন করেই চলেছে। কখনো কখনো টকশো মঞ্চের উপস্থাপক অথবা উপস্থাপিকাসহ গোটা মঞ্চটাই পরিকল্পিতভাবে সাজানো হয়- যাতে আমাদের দল ও নেতৃত্বকে হেয় করা যায়।
‘এমতাবস্থায় দলের সিনিয়র আলোচকদের পরামর্শ ও যথাযথ হাইকমান্ডের অনুমোদনক্রমে আমরা ৭১ টিভি ও সময় টিভির টকশো সাময়িকভাবে বর্জন করার সিদ্ধান্ত নিয়েছি। আমাদের দলের আলোচকদের অনুপস্থিতি দর্শকদের কাছে সংশ্লিষ্ট টকশো ও চ্যানেল তখন দর্শকশূন্যতায় পর্যবসিত হবে। তখনই কেবল তারা আমাদের দর্শক-শ্রোতাদের পছন্দ ও সত্য তথ্য দিতে বাধ্য হবে,’ বলেন শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।
বিএনপির এই নেতা আরও বলেন, ৯ আগস্ট থেকে পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত চ্যানেল দুটি বর্জনের সিদ্ধান্ত কার্যকর থাকবে।



দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।