সহ-অধিনায়ক হয়ে গর্বিত শান্ত – দৈনিক গণঅধিকার

সহ-অধিনায়ক হয়ে গর্বিত শান্ত

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ সেপ্টেম্বর, ২০২৩ | ৯:২৮
দুর্দান্ত সময় পার করছেন নাজমুল হোসেন শান্ত। ব্যাট হাতে বাইশ গজে নিয়মিত আলো ছড়াচ্ছেন তিনি। তারই ফল হিসেবে প্রথমবারের মতো বিশ্বকাপ খেলার রোমাঞ্চ পেয়েছেন। তাতেও আছে বাড়তি পাওয়া। তিনি খেলতে যাচ্ছেন দলের সহ-অধিনায়ক হয়ে। আন্তর্জাতিক ক্রিকেটে অধিনায়ক হিসেবে পথচলা শুরুর দিনেই এমন খুশির খবর পেয়েছেন শান্ত। বছরখানেক আগেও তাকে সইতে হয়েছে নানা ধরনের হাস্যরস। এখন দলের সবচেয়ে ধারাবাহিক ব্যাটার তো বটেই, এখন তিনি গুরত্বপূর্ণ অংশ। নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতেও বাকি সব ব্যাটারের ব্যর্থতার দিনে ৮৪ বলে ৭৬ রানের ইনিংস খেলে ছিলেন দলের সর্বোচ্চ রান সংগ্রাহক। শেষ তিন ইনিংসেই হাফ সেঞ্চুরি রয়েছে তার। আরও পড়ুন: বিশ্বকাপ দলে নেই তামিম, যা বললেন নির্বাচক এমন দারুণ ধারাবাহিকতার মধ্যে সহ-অধিনায়কত্ব পাওয়া নিয়ে শান্ত বলেন, ‘এটা অনেক গর্বের ব্যাপার। এমনকি আমার পরিবারের সদস্যরাও (গর্বিত) কালকেও এই কথা বলেছি। অবশ্যই অনেক গর্বের ব্যাপার উপভোগ করব পুরো পরিস্থিতিটা। যদি বলতে ওই মুহূর্তগুলো।’ অধিনায়কত্বে অভিষেকের দিনে ব্যাট হাতে দারুণ সময়ই কাটিয়েছেন শান্ত। তবে নিজে ৭৬ রান করলেও দল অলআউট হয়ে গেছে স্রেফ ১৭১ রানে। ম্যাচও হারতে হয়েছে ৭ উইকেটের বড় ব্যবধানে। অধিায়কত্বের অভিজ্ঞতা কেমন ছিল শান্তর? তিনি বলছেন ব্যক্তিগতভাবে রোমাঞ্চ থাকলেও হতাশ হয়েছেন দলের হারে। শান্ত বলেন, ‘ফলাফলের দিক থেকে আনন্দ পাইনি। কিন্তু আগের দিন থেকেই অনেক রোমাঞ্চিত ছিলাম। মাঠেও উপভোগ করেছি ব্যাটিং। এমনকি শুরুর দিকে বোলাররা ভালো বল করছিল, সেটাও উপভোগ করেছি। ফল ভালো হয়নি, আশা করি সামনে সুযোগ আসলে আস্তে আস্তে ফল আসা শুরু করবে।’

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত

কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন।

পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২

ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের

২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী।

১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়।

শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য

নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার।


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।