সাংবাদিক শামসুজ্জামানকে গ্রেফতারের কারণ জানালেন পররাষ্ট্রমন্ত্রী – দৈনিক গণঅধিকার

সাংবাদিক শামসুজ্জামানকে গ্রেফতারের কারণ জানালেন পররাষ্ট্রমন্ত্রী

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ এপ্রিল, ২০২৩ | ১০:০৭
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, দৈনিক প্রথম আলোর কর্মী শামসুজ্জামানকে ‘সাংবাদিক হিসেবে নয়, বরং শিশু নির্যাতনকারী’ হিসেবে গ্রেফতার করা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সোমবার ড. মোমেন বলেন, আমাদের তথ্যমতে, তিনি গ্রেফতার হয়েছেন শিশু নির্যাতনের জন্য। তিনি শিশুকে নির্যাতন করেছেন এবং শিশুকে অপব্যবহার করেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয় কীভাবে এই দাবি করছে- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা ছবি দেখেছি। কেন আপনারা দেখেননি? তিনি বলেন, বাংলাদেশের আইন অনুযায়ী শিশু নির্যাতন করা হলে শাস্তি দেওয়া হয়। এর আগে শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি শামসুজ্জামানকে গ্রেফতার নিয়ে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের সংবাদে বলা হচ্ছে, জীবনযাত্রার মান নিয়ে প্রতিবেদন করার কারণে তাকে গ্রেফতার করা হয়েছে। এই তথ্যটি সম্পূর্ণ ভুল ও বানোয়াট। কারণ তাকে গ্রেফতার করা হয়েছে ‘চাইল্ড অ্যাবিউজ ও চাইল্ড এক্সপ্লয়েটেশন’-এর জন্য। এদিকে জামিনে মুক্তি পেয়ে কারাগার থেকে বের হয়েছেন সাংবাদিক শামসুজ্জামান। জামিনের কাগজপত্র আদালতে পৌঁছার পর সোমবার সন্ধ্যা ৬টা ২২ মিনিটের দিকে জামিনে মুক্ত হন শামসুজ্জামান। এর পর তিনি কারাগার থেকে বের হয়ে যান। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেল সুপার সুভাষ কুমার ঘোষ। এর আগে সোমবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূরের আদালত ২০ হাজার টাকার মুচলেকায় শামসুজ্জামানকে জামিন দেন। এর আগে ২৯ মার্চ ভোর রাতে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিচয়ে কিছু লোক সাভারের বাসা থেকে শামসুজ্জামান শামসকে তুলে নেয়। পরে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের হওয়া দুটি মামলার মধ্যে একটিতে তাকে গ্রেফতার দেখানো হয়।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শোরুমে বিক্রি বৈধ, রাস্তায় চালালে জরিমানা জামায়াতের প্রার্থী হেলাল তালুকদার নিজেই সরালেন পোস্টার আগামী নির্বাচনকে ঐতিহাসিক ও স্মরণীয় করে রাখতে হবে: ড. ইউনূস যে ৬ রুটে বাড়ছে ট্রেনের ভাড়া পুলিশে বড় রদবদল বাজারের অবিক্রীত মোবাইল ফোন নিয়ে বিশেষ বার্তা বিটিআরসির অনির্দিষ্টকালের জন্য ঢাকা কলেজের বাস চলাচল বন্ধ জরুরি প্রেস ব্রিফিং ডেকেছেন উপদেষ্টা আসিফ, পদত্যাগের গুঞ্জন সিদ্ধিরগঞ্জে ১০ হাজার ইয়াবাসহ এক যুবক গ্রেপ্তার দেশে শান্তি-শৃঙ্খলা নেই : মোমিন মেহেদী জনগণ দায়িত্ব দিলে বিএনপি আবারও দুর্নীতির বিরুদ্ধে লড়বে ৩২ হাজার সহকারী শিক্ষককে দুঃসংবাদ দিলেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৬ নেতাকে শোকজ ভোজ্যতেলের নতুন দাম নির্ধারণ অস্ত্র সমর্পণের জন্য নতুন শর্ত ফিলিস্তিনি যোদ্ধাদের দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিতে ব্যর্থ অন্তর্বর্তী সরকার : টিআইবি চায়ের দোকানে বিমান হামলা, নিহত ১৮ কুয়াশা নিয়ে যে তথ্য জানাল আবহাওয়া অফিস ফতুল্লায় ডিবি পরিচয়ে ছিনতাইয়ের অভিযোগে নারীসহ তিনজন গণপিটুনির পর গ্রেপ্তার জেলা ছাড়ানোর আগেই ধরা: বাসে ফেনসিডিল বহনকালে নারী গ্রেফতার