সাংসদ পদ হারিয়ে যে প্রতিক্রিয়া জানালেন রাহুল গান্ধী – দৈনিক গণঅধিকার

সাংসদ পদ হারিয়ে যে প্রতিক্রিয়া জানালেন রাহুল গান্ধী

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ মার্চ, ২০২৩ | ১০:০৪
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পদবি নিয়ে আপত্তিকর মন্তব্য করার দায়ে লোকসভার সাংসদ পদ হারিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। পদ হারিয়ে এবার মুখ খুললেন রাজীব পুত্র রাহুল গান্ধী। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, দেশের হয়ে আওয়াজ তোলার জন্য তিনি লড়ে যাচ্ছেন। এজন্য তিনি যে কোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত। কার্যত রাহুল গান্ধী যে পিছু হঠার মানুষ নন সেটাই যেন তিনি এদিন জানিয়ে দিলেন। এদিকে কংগ্রেসের তরফে দাবি করা হচ্ছে রাহুল গান্ধীর কণ্ঠরোধ করার জন্য নানা পরিকল্পনা করছে বিজেপি। তবে সংসদ সদস্য পদ খারিজ হওয়ার পরে প্রথমবার টুইট করেছেন রাহুল। হিন্দিতে তিনি লিখেছেন, ম্যায় ভারত কি আবাজ কে লিয়ে লড় রহা হু। ম্যায় হর কিমত চুকানে কে তৈয়ার হু। স্পষ্টভাবে নিজের অবস্থান তুলে ধরেছেন তিনি। যেকোনো মাসুল দিতে তিনি তৈরি। এদিকে সংসদ সদস্য পদ খারিজ হওয়ার পর রাহুল গান্ধী কবে ভোটে লড়তে পারবেন তা নিয়েও সংশয় দেখা দিয়েছে। মোটামুটি নিয়ম অনুসারে আগামী ৬ বছর আর সংসদ ভোটে লড়তে পারবেন না রাহুল গান্ধী। বৃহস্পতিবার আদালত রাহুল গান্ধীকে দুই বছরের জন্য কারাদণ্ডের নির্দেশ দিয়েছিল। পরে অবশ্য তিনি জামিন পেয়ে যান। সুরাট কোর্ট তাকে দুই বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছিলেন। ২০১৯ সালের একটি মানহানি মামলা হয়েছিল তার বিরুদ্ধে। মোদির পদবি নিয়ে আপত্তিকর শব্দ বলেছিলেন বলে অভিযোগ। এরপর তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। রাহুল জানিয়েছিলেন, কেন সব চোরদের পদবি মোদি হয়? কর্নাটকের কোলারে একটি নির্বাচনী সভায় তিনি এ কথা বলেছিলেন। তারপরই এক বিজেপি বিধায়ক রাহুলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। আর সেই মামলার জেরে তাকে দুই বছরের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী। আড়াইহাজারে চরাঞ্চলে যৌথবাহিনীর অভিযান: বিপুল অস্ত্র ও ককটেল উদ্ধার, আটক ৫ গাড়ি বুকিং এর নামে প্রতারণার নতুন ফাদঁ নোয়াখালীতে সয়েল টেস্ট করতে গিয়ে খাল পাড় থেকে বের হচ্ছে গ্যাস ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান অবৈধভাবে মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ জনকে ৬০ হাজার টাকা জরিমানা কুষ্টিয়ায় শীতার্তদের মাঝে পয়ামে ইনসানিয়াতের কম্বল বিতরণ বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই গাজীপুরে জাসাস নেতাকে ডেকে নিয়ে ইটভাটায় কুপিয়ে হত্যা ‘আমার ছেলেকে কেন মারল, সে তো কোনো অপরাধ করেনি’ চন্দনাইশে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক-১ ভোটার তালিকায় নাম উঠছে তারেককন্যা জাইমার ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান এনসিপির খুলনা বিভাগীয় প্রধান গুলিবিদ্ধ যুগ্ম সচিবকে জিম্মি করে ৬ লাখ টাকা চাঁদা দাবি চালকের রোদে সময় কাটানোর উপকারিতা কোরআনের পাখিদের সাথে গণ-নেতা তিয়াস,পাঞ্জাবী বিতরণ। কারাগার থেকে পালানো ডাকাতি মামলার আসামি আড়াইহাজারে গ্রেপ্তার বিনম্র শ্রদ্ধা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে ত্রিশালে বিজয় দিবস পালন শেরপুরে মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন