সাকিবের তিন ওভার বোলিংয়ের কারণ বললেন তাইজুল – দৈনিক গণঅধিকার

সাকিবের তিন ওভার বোলিংয়ের কারণ বললেন তাইজুল

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ এপ্রিল, ২০২৩ | ১০:১৫
মিরপুরের উইকেট সাধারণত স্পিন সহায়ক হয়। ঢাকা টেস্টের প্রথমদিন তাইজুল ইসলাম ওই চেনা মাঠে পাঁচ উইকেট নিয়েছেন। মেহেদি মিরাজ নিয়েছেন দুই উইকেট। ওদিকে বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান শেষ দিকে মাত্র তিন ওভার হাত ঘুরিয়েছেন। তাইজুল-মিরাজ উইকেট পেলেও সাকিব কেন শুরু থেকে বোলিং করেননি এই প্রশ্ন উঠেছে। জবাবে সহজ উত্তর দিয়েছেন তাইজুল ইসলাম। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বলেছেন, প্রতিপক্ষ বিপদে ফেললে হয়তো বোলিং করতেন সাকিব। তাইজুল বলেছেন, ‘সাকিব ভাইয়ের বল না করার পেছনে কোন কারণ নেই। আমাদের (আয়ারল্যান্ড) সমস্যায় ফেলতে পারলে হয়তো বোলিংয়ে আসতো। অধিনায়ক দলের ভালো চাইবেন। মাঠে কখন কী করা দরকার তা শেয়ার করছিলেন। আমাদের ওপর আত্মবিশ্বাস ছিল বলেই আমাদের দিয়ে বোলিং করিয়েছেন।’ স্পিনারদের সাত উইকেটের বিপরীতে তিন উইকেট নিয়েছেন পেসাররা। যদিও বাংলাদেশ একমাত্র টেস্টের এই সিরিজে খেলছে তিন পেসার নিয়ে। তাইজুল জানিয়েছেন, উইকেটে কিছুটা ঘাষ ছিল বলে তিন পেসার নিয়ে খেলেছেন তারা। যেন আক্রমণ করে খেলতে পারেন। আক্রমণ করে খেলতেই দলীয় সমন্বয় করা হয়েছে।’ আয়ারল্যান্ডকে ২১২ রানে অলআউট করেও চাপে বাংলাদেশ। কারণ প্রথম ইনিংসে ৩৪ রানে স্বাগতিকরা হারিয়েছে দুই উইকেট। তামিম দিনের শেষ বলটায় আউট হওয়ায় বাংলাদেশ ব্যাকফুটে বলে মনে করছেন স্পিনার তাইজুল। লিড নিতে হলে এখন দলের জুটি দিতে হবে বলেও উল্লেখ করেন তিনি। তামিম কিছুটা ঝড়ো ব্যাটিং করেছেন। ২১ রান করলেও ৩৬ বলে দুটি চার ও একটি ছক্কা মেরেছেন তিনি। অথচ তাইজুলের মতে, উইকেটে টিকে থাকা কিছুটা সহজ ছিল। বরং শট খেলা ছিল কঠিন, ‘উইকেটে তেমন পার্থক্য নেই। এই উইকেটে চাইলেও বড় শট খেলা কঠিন। শট খেলতে গেলেই কিছু হয়ে যাবে এমন। এমন সময় (আমাদের) উইকেট পড়েছে যে, আমরা একটু ব্যাকফুটে।’

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী। আড়াইহাজারে চরাঞ্চলে যৌথবাহিনীর অভিযান: বিপুল অস্ত্র ও ককটেল উদ্ধার, আটক ৫ গাড়ি বুকিং এর নামে প্রতারণার নতুন ফাদঁ নোয়াখালীতে সয়েল টেস্ট করতে গিয়ে খাল পাড় থেকে বের হচ্ছে গ্যাস ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান অবৈধভাবে মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ জনকে ৬০ হাজার টাকা জরিমানা কুষ্টিয়ায় শীতার্তদের মাঝে পয়ামে ইনসানিয়াতের কম্বল বিতরণ বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই গাজীপুরে জাসাস নেতাকে ডেকে নিয়ে ইটভাটায় কুপিয়ে হত্যা ‘আমার ছেলেকে কেন মারল, সে তো কোনো অপরাধ করেনি’ চন্দনাইশে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক-১ ভোটার তালিকায় নাম উঠছে তারেককন্যা জাইমার ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান এনসিপির খুলনা বিভাগীয় প্রধান গুলিবিদ্ধ যুগ্ম সচিবকে জিম্মি করে ৬ লাখ টাকা চাঁদা দাবি চালকের রোদে সময় কাটানোর উপকারিতা কোরআনের পাখিদের সাথে গণ-নেতা তিয়াস,পাঞ্জাবী বিতরণ। কারাগার থেকে পালানো ডাকাতি মামলার আসামি আড়াইহাজারে গ্রেপ্তার বিনম্র শ্রদ্ধা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে ত্রিশালে বিজয় দিবস পালন শেরপুরে মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন