‘সাদা সাদা কালা কালা’ গানে চঞ্চলের সঙ্গে নচিকেতা! – দৈনিক গণঅধিকার

‘সাদা সাদা কালা কালা’ গানে চঞ্চলের সঙ্গে নচিকেতা!

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ মার্চ, ২০২৩ | ৫:১০
বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী এবং কলকাতার জনপ্রিয় গায়ক নচিকেতা চক্রবর্তীর কণ্ঠে ‘সাদা সাদা কালা কালা’ গানটি ভিন্ন মাত্রা পেয়েছে। এমন দৃশ্যও যে দেখা যাবে, এমনটা মনে হয় অনেকেই আশা করেননি। তবে এমনটাই ঘটল। শুক্রবার রাতে নিজের ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেছেন চঞ্চল। যেখানে দেখা যাচ্ছে, গলা ছেড়ে গান ধরেছেন অভিনেতা। তার অভিনীত ছবি ‘হাওয়া’র গান ‘সাদা সাদা কালা কালা’ সুর তুলেছেন চঞ্চল। আর অভিনেতার সঙ্গে সেই গানে গলা মেলালেন নচিকেতা। সেই ভিডিও দেখে উচ্ছ্বসিত তাদের অনুরাগীরা। দুই বাংলায় নচিকেতার বিপুল জনপ্রিয়তা। আর তার সঙ্গে দেখা করেই খুশি চঞ্চল। ভিডিও পোস্ট করে তিনি লেখেন, পরিবার-পরিজন নিয়ে গত রাতে নচিদা মানে নচিকেতা চক্রবর্তীর সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। বাকিটা ইতিহাস। স্মরণে রাখার মতো চমৎকার স্মৃতি। আমাদের সৌভাগ্য, আমরা বাংলা গানে নচিকেতা চক্রবর্তীর যুগ স্বচক্ষে দেখেছি। নচিদা, কামনা করি তোমার সুস্থতা আর দীর্ঘায়িত হোক তোমার শিল্পী জীবন। ‘হাওয়া’ মুক্তি পাওয়ার পর থেকে এই গানটি দুই বাংলাতেই কুড়িয়েছে বিপুল জনপ্রিয়তা। কিছু দিন আগে নুসরাত ফারিয়ার কণ্ঠেও দর্শক শুনেছেন এই গানটি। শুধু তা-ই নয়, কলকাতায় অনুষ্ঠিত বাংলাদেশ চলচ্চিত্র উৎসবে ‘হাওয়া’ দেখার জন্য লাইন পড়েছিল বহু দূর। প্রসঙ্গত, কিছু দিন আগেই চঞ্চল শেষ করেছেন সৃজিত মুখোপাধ্যায়ের আগামী ছবির কাজ। সৃজিত পরিচালিত ‘পদাতিক’ ছবিতে পরিচালক মৃণাল সেনের চরিত্রে দেখা যাবে চঞ্চলকে।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী। আড়াইহাজারে চরাঞ্চলে যৌথবাহিনীর অভিযান: বিপুল অস্ত্র ও ককটেল উদ্ধার, আটক ৫ গাড়ি বুকিং এর নামে প্রতারণার নতুন ফাদঁ নোয়াখালীতে সয়েল টেস্ট করতে গিয়ে খাল পাড় থেকে বের হচ্ছে গ্যাস ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান অবৈধভাবে মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ জনকে ৬০ হাজার টাকা জরিমানা কুষ্টিয়ায় শীতার্তদের মাঝে পয়ামে ইনসানিয়াতের কম্বল বিতরণ বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই গাজীপুরে জাসাস নেতাকে ডেকে নিয়ে ইটভাটায় কুপিয়ে হত্যা ‘আমার ছেলেকে কেন মারল, সে তো কোনো অপরাধ করেনি’ চন্দনাইশে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক-১ ভোটার তালিকায় নাম উঠছে তারেককন্যা জাইমার ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান এনসিপির খুলনা বিভাগীয় প্রধান গুলিবিদ্ধ যুগ্ম সচিবকে জিম্মি করে ৬ লাখ টাকা চাঁদা দাবি চালকের