সাধারণ যাত্রীদের সঙ্গে মেট্রোরেল ভ্রমণ মন্ত্রী ও প্রতিমন্ত্রীর – দৈনিক গণঅধিকার

সাধারণ যাত্রীদের সঙ্গে মেট্রোরেল ভ্রমণ মন্ত্রী ও প্রতিমন্ত্রীর

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ আগস্ট, ২০২৩ | ৮:৩৬
পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান ও পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম সাধারণ যাত্রীদের সঙ্গে মেট্রোরেলে ভ্রমণ করেছেন। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে আগারগাঁও স্টেশন থেকে মন্ত্রী ও প্রতিমন্ত্রী মেট্রোরেলে ওঠেন। উত্তরা দিয়াবাড়ি পর্যন্ত ভ্রমণ করেন তারা। এ সময় মেট্রোরেল কর্তৃপক্ষের এমডি, মেট্রোরেল প্রকল্পের প্রকল্প পরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকতারা তাদের সঙ্গে ছিলেন। মন্ত্রী ও প্রতিমন্ত্রীকে পেয়ে উচ্ছ্বসিত হয়ে ওঠেন সাধারণ যাত্রীরা। এ সময় যাত্রীদের সঙ্গে মেট্রোরেল নিয়ে কথা বলেন তারা। পরিকল্পনামন্ত্রী ও প্রতিমন্ত্রী মেট্রোরেলের সেবা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন। এছাড়া মেট্রোরেল যাত্রীরা মন্ত্রী ও প্রতিমন্ত্রীকে ভাড়া কমানোর বিষয়ে মতামত দেন। যাত্রীরা বলেন, প্রতিদিনই মেট্রোরেলে চলাফেরা করি। তবে আজ মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে ট্রেনে চড়লাম। এর আগে কোনো মন্ত্রীর সঙ্গে মেট্রোরেল বা কোনো গাড়িতে চড়ার সৌভাগ্য হয়নি। এক যাত্রী বলেন, মন্ত্রী মেট্রোরেলে উঠে সরাসরি আমার পাশে এসে বসেন। তিনি আমার সঙ্গে কথা বলেন। আমার খুব ভালো লেগেছে।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী। আড়াইহাজারে চরাঞ্চলে যৌথবাহিনীর অভিযান: বিপুল অস্ত্র ও ককটেল উদ্ধার, আটক ৫ গাড়ি বুকিং এর নামে প্রতারণার নতুন ফাদঁ নোয়াখালীতে সয়েল টেস্ট করতে গিয়ে খাল পাড় থেকে বের হচ্ছে গ্যাস ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান অবৈধভাবে মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ জনকে ৬০ হাজার টাকা জরিমানা কুষ্টিয়ায় শীতার্তদের মাঝে পয়ামে ইনসানিয়াতের কম্বল বিতরণ বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই গাজীপুরে জাসাস নেতাকে ডেকে নিয়ে ইটভাটায় কুপিয়ে হত্যা ‘আমার ছেলেকে কেন মারল, সে তো কোনো অপরাধ করেনি’ চন্দনাইশে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক-১ ভোটার তালিকায় নাম উঠছে তারেককন্যা জাইমার ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান এনসিপির খুলনা বিভাগীয় প্রধান গুলিবিদ্ধ যুগ্ম সচিবকে জিম্মি করে ৬ লাখ টাকা চাঁদা দাবি চালকের