সাবেক আইজিপি বেনজীরের সম্পত্তি দেখভালের জন্য রিসিভার নিয়োগ – দৈনিক গণঅধিকার

সাবেক আইজিপি বেনজীরের সম্পত্তি দেখভালের জন্য রিসিভার নিয়োগ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ জুন, ২০২৪ | ১১:২৯
পুলিশের সাবেক আইজিপি ড. বেনজীর আহমেদ ও তার পরিবারের সদস্যদের নামে থাকা স্থাবর সম্পদের রিসিভার নিয়োগ করেছেন আদালত। মানি লন্ডারিং প্রতিরোধ আইন ও দুর্নীতি দমন কমিশন বিধিমালা অনুযায়ী এই রিসিভার নিয়োগ করা হয়। এর আগে বৃহস্পতিবার (৬ জুন) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেনের আদালত রিসিভার নিয়োগ করে আদেশ দেন। সম্পত্তি তত্ত্বাবধানে দায়িত্ব পেলেন যারা: গোপালগঞ্জ ও মাদারীপুরের রাজৈর উপজেলায় অবস্থিত স্থাবর সম্পত্তির সঠিক নিয়ন্ত্রণ, ব্যবস্থাপনা, তদারকি এবং রক্ষণাবেক্ষণের জন্য গোপালগঞ্জের কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক ও জেলা মৎস্য কর্মকর্তা; কক্সবাজারের স্থাবর সম্পত্তির সঠিক নিয়ন্ত্রণ, ব্যবস্থাপনা, তদারকি ও রক্ষণাবেক্ষণের জন্য কক্সবাজারের জেলা প্রশাসক; মাদারীপুরের শিবচর উপজেলার স্থাবর সম্পত্তির সঠিক নিয়ন্ত্রণ, ব্যবস্থাপনা, তদারকি ও রক্ষণাবেক্ষণের জন্য শিবচরের উপজেলা নির্বাহী কর্মকর্তা; ঢাকার সাভার উপজেলার স্থাবর সম্পত্তির সঠিক নিয়ন্ত্রণ, ব্যবস্থাপনা, তদারকি ও রক্ষণাবেক্ষণের জন্য সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা; ঢাকা গুলশানে অবস্থিত চারটি ফ্ল্যাট বা অ্যাপার্টমেন্টের সঠিক নিয়ন্ত্রণ, ব্যবস্থাপনা, তদারকি ও রক্ষণাবেক্ষণের জন্য দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয়ের সম্পদ ব্যবস্থাপনা ইউনিটের পরিচালককে রিসিভার নিয়োগ করা হয়। আদেশে সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের নিয়োগকৃত রিসিভারকে সব ধরনের আইনি ও প্রশাসনিক সহযোগিতা দেওয়ার জন্য নির্দেশ দেন আদালত। আদেশে আরও বলা হয়, নিযুক্ত রিসিভার তফসিলে বর্ণিত সম্পত্তির আয়-ব্যয়ের হিসাব দুই মাস অন্তর আদালতকে অবহিত করাসহ আয়কৃত অর্থ তফসিলি ব্যাংকে জমা প্রদান এবং সার্ভিস চার্জ বাদে আদায় করা টাকার আয়-ব্যয়ের হিসাবসহ সমুদয় তথ্য দুর্নীতি দমন কমিশন বিধিমালা অনুযায়ী ছয় মাস পরপর আদালতকে কমিশনের মাধ্যমে লিখিতভাবে জানাতে হবে এবং আইন ও বিধি মোতাবেক রিসিভার কার্যক্রম পরিচালনা করবে। এ ছাড়া বর্ণিত সম্পত্তির যথাযথ রক্ষণাবেক্ষণ ও ব্যবস্থাপনা কার্যক্রম পর্যবেক্ষণ ও তদারকি করার জন্য সংশ্লিষ্ট বিভাগ ও জেলায় অবস্থিত দুর্নীতি দমন কমিশনের পরিচালক ও উপপরিচালকদের নির্দেশ দেওয়া হয়।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত

কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন।

পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২

ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের

২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী।

১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়।

শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য

নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার।


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।