সালাম মুর্শেদী বললেন- দুর্নীতি নয়, ক্রয়টা প্রপারলি হয়নি – দৈনিক গণঅধিকার

সালাম মুর্শেদী বললেন- দুর্নীতি নয়, ক্রয়টা প্রপারলি হয়নি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ এপ্রিল, ২০২৩ | ১০:২৬
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) জেনারেল সেক্রেটারি আবু নাঈম সোহাগকে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছে ফিফা। আর বাফুফে তাকে ‘আজীবন নিষিদ্ধ’ করেছে। সোমবার বাফুফে এক সংবাদ সম্মেলন ডাকে। সেখানে বাফুফের ভারপ্রাপ্ত জেনারেল সেক্রেটারির দায়িত্ব দেওয়া হয়েছে ইমরান হোসেন তুষারকে। তিনি বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের ব্যক্তিগত সহকারী ও ফেডারেশনের প্রোটোকল অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ সময় বাফুফের সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী বলেন, ‘ফেডারেশনে সোহাগ যেন আর অংশ নিতে না পারে ওই সিদ্ধান্ত হয়েছে। ফেডারেশনে তার কোন স্থান নেই। এছাড়া আমরা বিষয়টি তদন্ত করে দেখবো। সেজন্য কমিটি গঠন করা হয়েছে।’ সালাম মুর্শেদী বাফুফের ফাইন্যান্স কমিটির সভাপতি। ফান্ড জালিয়াতির অভিযোগে সোহাগ নিষিদ্ধ হওয়ায় তার কমিটির কোন দায় আছে কিনা এমন প্রশ্নে তিনি জানান, তার ফাইন্যান্স কমিটির বিরুদ্ধে কোন অভিযোগ নেই। তারা কোন দায় নেবেন না। কারণ তাদের বিরুদ্ধে কোন অভিযোগ নেই। প্রশ্নের জবাবে সালাম মুর্শেদী বলেন, ‘দুর্নীতি হয়নি। ক্রয়টা প্রপারলি হয়নি। এএফসি ও ফিফা থেকে বার বার তদন্ত করতে এসেছে। কোটেশন ফলো করা হয়নি বলে তারা সন্তুষ্ট হয়নি। আমরা এর কোন দায় নেব না। কারণ এটা বাফুফের ফাইন্যান্স কমিটির কোন দায় বা অভিযোগ না। এটা তার ব্যক্তিগত ভুল। সে সব ঠিকঠাক ফলো করেনি বলেই তো নিষিদ্ধ হয়েছে।’ বাফুফের নিষিদ্ধ জেনারেল সেক্রেটারি সোহাগের বিরুদ্ধে বাফুফেও তদন্ত কমিটি গঠন করেছে। দশ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। যেখানে বাফুফের চারজন সহ-সভাপতি আছেন। ৩০ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের কথাও বলেছে বাফুফে।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী। আড়াইহাজারে চরাঞ্চলে যৌথবাহিনীর অভিযান: বিপুল অস্ত্র ও ককটেল উদ্ধার, আটক ৫ গাড়ি বুকিং এর নামে প্রতারণার নতুন ফাদঁ নোয়াখালীতে সয়েল টেস্ট করতে গিয়ে খাল পাড় থেকে বের হচ্ছে গ্যাস ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান অবৈধভাবে মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ জনকে ৬০ হাজার টাকা জরিমানা কুষ্টিয়ায় শীতার্তদের মাঝে পয়ামে ইনসানিয়াতের কম্বল বিতরণ বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই গাজীপুরে জাসাস নেতাকে ডেকে নিয়ে ইটভাটায় কুপিয়ে হত্যা ‘আমার ছেলেকে কেন মারল, সে তো কোনো অপরাধ করেনি’ চন্দনাইশে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক-১ ভোটার তালিকায় নাম উঠছে তারেককন্যা জাইমার ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান এনসিপির খুলনা বিভাগীয় প্রধান গুলিবিদ্ধ যুগ্ম সচিবকে জিম্মি করে ৬ লাখ টাকা চাঁদা দাবি চালকের রোদে সময় কাটানোর উপকারিতা কোরআনের পাখিদের সাথে গণ-নেতা তিয়াস,পাঞ্জাবী বিতরণ। কারাগার থেকে পালানো ডাকাতি মামলার আসামি আড়াইহাজারে গ্রেপ্তার বিনম্র শ্রদ্ধা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে ত্রিশালে বিজয় দিবস পালন শেরপুরে মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন