সিনেমায় অভিনয়ের ইচ্ছা আছে: হিমি – দৈনিক গণঅধিকার

সিনেমায় অভিনয়ের ইচ্ছা আছে: হিমি

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ সেপ্টেম্বর, ২০২৩ | ১২:০০
ইদানীং নাটকের শুটিংয়ে তুমুল ব্যস্ত থাকছেন। এই ব্যস্ততা কতটা উপভোগ করছেন? যখন অভিনয় শুরু করি, সে সময় প্রথম দিকের কয়েকটি নাটকে অল্প সিনে অভিনয়ের সুযোগ পাই। তখন ভাবতাম, কবে নাটকের কেন্দ্রীয় চরিত্রের অভিনেত্রী হবো। এখন যেমন কাজ করছি, এভাবে কাজের স্বপ্নই দেখতাম। স্বপ্ন পূরণ হয়েছে। সব মিলিয়ে বলতে পারেন, এই ব্যস্ততা দারুণভাবে উপভোগ করছি। নিজের অভিনীত নাটক কখনও টিভি স্ক্রিনে দেখেন? হ্যাঁ, খুব দেখি। তবে অবসর সময়ে অন্যদের নাটক বেশি দেখা হয়; কেবল ভুল ধরার জন্য নিজের নাটক দেখি। নাটকে যে চরিত্রে অভিনয় করেছি, সেটি পূর্ণাঙ্গভাবে ফুটিয়ে তুলতে পারছি কিনা, সংলাপগুলো ঠিকঠাক বলতে পারছি কিনা– এসবই খুঁটিয়ে খুঁটিয়ে দেখি। নাটকে বউয়ের চরিত্রে বেশি অভিনয় করতে দেখা যায় আপনাকে। বাস্তব জীবনে বউ সাজার পরিকল্পনা কতদূর? আমি তো সব ধরনের চরিত্রেই অভিনয় করছি। এ তালিকায় বউ, প্রেমিকা, বস্তির মেয়ে, ধনীর মেয়ে, ঝগড়াটে মেয়ে– সব চরিত্রই রয়েছে। বাস্তব জীবনে বউ সাজার যে প্রশ্ন করেছেন, সেটার উত্তর আমার কাছে নেই। সময় হলেই সেটা হয়ে যাবে। এটা তো উপরওয়ালার ইচ্ছা। একটি সিনেমায় দেখা গিয়েছে আপনাকে। সিনেমায় কি আর দেখা যাবে না? সিনেমায় অভিনয়ের ইচ্ছা কোন অভিনেত্রীর থাকে না? সিনেমায় অভিনয় করার ইচ্ছা তো অবশ্যই আছে। তবে আমার ইচ্ছা থাকলেই তো হবে না। যে রকম চরিত্রে ও গল্পে অভিনয় করতে চাই, সে রকম তো পেতে হবে। চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব পাচ্ছেন? হ্যাঁ, প্রচুর পাচ্ছি।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত

কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন।

পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২

ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের

২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী।

১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়।

শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য

নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার।


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।