সিরিয়া ইস্যুতে ৪ দেশীয় বৈঠক স্থগিত করল তুরস্ক – দৈনিক গণঅধিকার

সিরিয়া ইস্যুতে ৪ দেশীয় বৈঠক স্থগিত করল তুরস্ক

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ মার্চ, ২০২৩ | ৫:২০
এক দশকের বেশি সময় ধরে চলা সিরীয় সংকট সমাধানে চার দেশের উপপররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক হওয়ার কথা ছিল রাশিয়ার রাজধানী মস্কোয়। তবে টেকনিক্যাল কারণ দেখিয়ে বৈঠকটি স্থগিত করা হয়েছে। তুরস্ক, সিরিয়া, রাশিয়া ও ইরানের প্রতিনিধিদের বৈঠকে উপস্থিত থাকার কথা ছিল। তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রের বরাত দিয়ে বৃহস্পতিবার আরব নিউজ এ তথ্য জানিয়েছে। এর আগে সোমবার তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু বলেছিল, ১৫-১৬ মার্চ চার দেশের উপপররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হবে। গত সপ্তাহে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগ্লু বলেছিলেন, সিরিয়া সংকট নিয়ে পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের আগে চলতি সপ্তাহে বৈঠক করবেন চার দেশের উপপররাষ্ট্রমন্ত্রীরা। এর আগে গত বছরের ডিসেম্বরে প্রায় এক যুগ পর বৈঠক করেন সিরিয়া ও তুরস্কের প্রতিরক্ষামন্ত্রীরা। মস্কোয় অনুষ্ঠিত ওই বৈঠকে ছিলেন রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রীও। কিন্তু টেকনিক্যাল কারণ দেখিয়ে সর্বশেষ বৈঠকটি স্থগিত করা হয়েছে। তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রের বরাত দিয়ে এ কথা বলছে আরব নিউজ। তবে ওই সূত্র এ বিষয়ে বিস্তারিত কিছু বলতে রাজি হননি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। প্রসঙ্গত, এমন সময় এই খবর বের হলো, যার একদিন আগে হঠাৎ করে রাশিয়া সফরে যান সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ। মস্কো সফরে গিয়ে তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেন। সিরিয়ায় ২০১১ সালে গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকেই বাশার আল-আসাদকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা দিয়ে আসছেন রুশ প্রেসিডেন্ট। এ ছাড়া তাকে ক্ষমতায় রাখার ক্ষেত্রে ইরানেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। অন্যদিকে সিরীয় সীমান্তে আসাদবিরোধীদের সমর্থন ও সহযোগিতা দিচ্ছে তুরস্ক।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত

কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন।

পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২

ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের

২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী।

১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়।

শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য

নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার।


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।