সিলেটে শিক্ষকের মারধরে শিক্ষার্থী হাসপাতালে – দৈনিক গণঅধিকার

সিলেটে শিক্ষকের মারধরে শিক্ষার্থী হাসপাতালে

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ মে, ২০২৪ | ৬:২৬
অঙ্কের ব্যাখ্যা শিক্ষককে বুঝিয়ে দিতে না পারায় সিলেট ব্লু-বার্ড স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির গণিত শিক্ষকের বিরুদ্ধে। অভিযুক্ত শিক্ষকের নাম মিঠু বিশ্বাস। গত বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। অভিযোগকারী তৌছিফ ইকাবাল চৌধুরি (১৪) ওই প্রতিষ্ঠানের অষ্টম শ্রেণির ছাত্র। সে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তৌছিফ মহানগরের সুবিদবাজার বনকলা পাড়া এলাকার ইকবার চৌধুরীর ছেলে। ভুক্তভোগীর পারিবার সূত্র জানায়, ক্লাস চলাকালীন একটি অঙ্কের ব্যাখ্যা স্যারকে বুঝাতে না পারায় তৌছিফকে প্রথমে স্কেল দিয়ে এবং পরে চড়-থাপ্পড় ও কিল-ঘুষি মারতে থাকেন মিঠু বিশ্বাস। এতে তৌছিফ মাথা, গলায় ও কানে আঘাতপ্রাপ্ত হয়। রাতে শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে ওসমানী হাসপাতালে ভর্তি করেন মা-বাবা। তৌছিফের মা আলেয়া বেগম জানান, তার ছেলে মাথা, গলায় ও কানে আঘাত পেয়েছে। শিক্ষকরা শিক্ষার্থীকে এমনভাবেই মারধর করতে পারেন না। তিনি স্কুল কর্তৃপক্ষের কাছে অভিযোগ দিয়েছেন। তারা পরে হাসপাতালে গিয়ে তৌছিফকে দেখে এসেছেন এবং বিষয়টি দেখার আশ্বাস দিয়েছেন। ওসমানী হাসপাতালের হেড-নেক বিভাগের প্রধান ডা. নুরুল হুদা নাঈম জানান, মারধরের শিকার ছাত্রের শারীরিক অবস্থা এখন উন্নতির দিকে। এ বিষয়ে জানতে অভিযুক্ত শিক্ষকের মুঠোফোনে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি। সিলেট ব্লু-বার্ড স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ হুসনে আরা বলেন, আমরা বিষয়টি গুরুত্ব সহকারে দেখছি এবং ইতোমধ্যে তদন্তকাজও শুরু হয়েছে। অভিযুক্ত শিক্ষক দোষী সাব্যস্ত হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।