সীতাকুণ্ডে অক্সিজেন প্লান্টে বিস্ফোরণের ঘটনায় ১৬ জনের নামে মামলা – দৈনিক গণঅধিকার

সীতাকুণ্ডে অক্সিজেন প্লান্টে বিস্ফোরণের ঘটনায় ১৬ জনের নামে মামলা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ মার্চ, ২০২৩ | ৫:২৬
সীতাকুণ্ডে সীমা অক্সিজেন প্লান্টে বিস্ফোরণের ঘটনায় কারখানার তিন মালিকসহ মোট ১৬ জনকে আসামি করে মামলা করা হয়েছে। বিস্ফোরণে নিহত আবদুল কাদেরের স্ত্রীর রোকেয়া বেগম বাদী হয়ে সোমবার রাত সাড়ে ১১টার দিকে এ মামলা দায়ের করেন বলে পুলিশ জানিয়েছে। রাতে মামলা নথিভুক্ত করার কথা নিশ্চিত করে সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ বলেন- নিহত এক শ্রমিকের স্ত্রী বাদী হয়ে সীমা অক্সিজেন প্ল্যান্টের তিন ব্যবস্থাপনা পরিচালক মামুন উদ্দিন, পারভেজ উদ্দিন সান্টু ও আশরাফ উদ্দিন বাপ্পিসহ ১৬ জনকে আসামি করে মামলা করেছেন। মামলায় অন্য যাদের আসামি করা হয়েছে তারা হলেন- প্রতিষ্ঠানের ম্যানেজার আব্দুল আলীম (৪৫), প্ল্যান্ট অপারেটর ইনচার্জ সামসুজ্জামান শিকদার (৬২), প্ল্যান্ট অপারেটর খুরশিদ আলম (৫০), প্ল্যান্ট অপারেটর সেলিম জাহান (৫৮), এক্সিকিউটিভ ডিরেক্টর মো. কামাল উদ্দিন, প্রশাসনিক কর্মকর্তা গোলাম কিবরিয়া, কর্মকর্তা সামিউল, শান্তনু রায়, ইদ্রিস আলী, সানা উল্লাহ, সিরাজ উদ-দৌলা, রাকিবুল ও রাজীব। মামলার বাদী রোকেয়া বেগম অভিযোগ করেন- তার স্বামী আবদুল কাদের সীমা অক্সিজেন প্ল্যান্টে ১৩ বছর ধরে কর্মরত ছিলেন। মামলায় মালিকপক্ষসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের দায়িত্ব ও কর্তব্য অবহেলা এবং গাফিলতির অভিযোগ আনা হয়েছে। গত শনিবার (৪ মার্চ) বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের কদমরসুল এলাকার কেশবপুর গ্রামে সীমা অক্সিজেন প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে সাতজন নিহত হন এবং ৩০ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী। আড়াইহাজারে চরাঞ্চলে যৌথবাহিনীর অভিযান: বিপুল অস্ত্র ও ককটেল উদ্ধার, আটক ৫ গাড়ি বুকিং এর নামে প্রতারণার নতুন ফাদঁ নোয়াখালীতে সয়েল টেস্ট করতে গিয়ে খাল পাড় থেকে বের হচ্ছে গ্যাস ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান অবৈধভাবে মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ জনকে ৬০ হাজার টাকা জরিমানা কুষ্টিয়ায় শীতার্তদের মাঝে পয়ামে ইনসানিয়াতের কম্বল বিতরণ বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই গাজীপুরে জাসাস নেতাকে ডেকে নিয়ে ইটভাটায় কুপিয়ে হত্যা ‘আমার ছেলেকে কেন মারল, সে তো কোনো অপরাধ করেনি’ চন্দনাইশে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক-১ ভোটার তালিকায় নাম উঠছে তারেককন্যা জাইমার ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান এনসিপির খুলনা বিভাগীয় প্রধান গুলিবিদ্ধ যুগ্ম সচিবকে জিম্মি করে ৬ লাখ টাকা চাঁদা দাবি চালকের