সুদানে সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনীর মধ্যে সংঘর্ষ, নিহত অন্তত ৩ – দৈনিক গণঅধিকার

সুদানে সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনীর মধ্যে সংঘর্ষ, নিহত অন্তত ৩

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ এপ্রিল, ২০২৩ | ৫:১০
সুদানের সেনাবাহিনী এবং একটি আধাসামরিক বাহিনীর মধ্যে ক্ষমতার লড়াইয়ে রাজধানী খার্তুমে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত তিনজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও শতাধিক। সুদানের প্যারামিলিটারি গোষ্ঠী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) সঙ্গে সেনাবাহিনীর কয়েকটি ইউনিটের এই সংঘর্ষ হয়। প্রেসিডেন্টের প্রাসাদ, রাষ্ট্রীয় টিভি এবং সেনা সদর দপ্তরে সংঘর্ষের সময় বাসিন্দারা বন্দুকযুদ্ধ এড়িয়ে স্থান ত্যাগ করেন। দারফুর অঞ্চলের শহরসহ দেশের অন্যত্রও সহিংসতার খবর পাওয়া গেছে। এক বিবৃতিতে আরএসএফ জানিয়েছে, তারা উত্তরের শহর মেরোওয়ে এবং পশ্চিমে এল-ওবেইদের বিমানবন্দর দখল করেছে। সেখানে বিমান চলাচল সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। অন্যদিকে সুদানের সরকারি বাহিনী এক বিবৃতিতে বলছে, তারা এখনো দেশের সব ঘাঁটি ও বিমানবন্দর নিয়ন্ত্রণ করছে, এবং খার্তুম শহরের কৌশলগত জায়গাগুলো দখল করার জন্য 'শত্রুপক্ষের' চেষ্টার মোকাবিলা করছে। জেনারেল বুরহান ২০২১ সালের ডিসেম্বরে সুদানের বেসামরিক সরকারকে উৎখাত করে ক্ষমতাসীন হবার পর থেকেই দেশটিতে রাজনৈতিক তোলপাড় চলছে।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়ায় দেশনেত্রী খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত নারায়ণগঞ্জ সদর সমাজসেবা কার্যালয়ে ভেরিফিকেশন নিতে ভাতাভোগীদের ভিড় দেশে আসছেন জুবাইদা রহমান; খালেদা জিয়াকে লন্ডনে নেয়ার প্রস্তুতি ফতুল্লায় পরকিয়ার জেরে যুবক হত্যা, স্ত্রীসহ ছয়জন গ্রেপ্তার কুমিল্লায় মায়ের সামনে সহকারী কমিশনারের গাড়ির চাকায় পিষ্ট হয়ে দুই বছরের শিশু ফাইজা নিহত খালেদা জিয়ার রোগ মুক্তির কামনায় বিএনপির দোয়া মাহফিল চুনারুঘাটে ঘুমের ওষুধ খাইয়ে সৎ মেয়েকে ধর্ষণের অভিযোগ কুষ্টিয়া-৪ আসনের গণঅধিকারের নির্বাচনী পদযাত্রা ও জনসভা অনুষ্ঠিত। বগুড়ায় মাদকসহ ৭ জন গ্রেফতার, কারাদণ্ড ও জরিমানা কাশিমপুর ভান্ডারিয়া দরবার শরীফের ৩২ তম ওরশ উৎসব ও গুণীজন সংবর্ধনা ২০২৫ কুষ্টিয়া পৌর ৬নং ওয়ার্ড বিএনপির নির্বাচনী কার্যালয় উদ্বোধন ও মতবিনিময় সম্মাননা পদক পেলেন এসআই আব্দুল কাদির জিলানী পর্নোগ্রাফি মামলায় কারাগারে ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার নজরুল বগুড়ায় ডিএনসির হুঙ্কার, ৯ জনের ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড নিপীড়ন নিয়ে ক্রীড়াঙ্গনে প্রতিবাদ, শুটিংয়ে বিস্তর অভিযোগ এইচএসসিতে খাতা চ্যালেঞ্জ: জিপিএ-৫ পেলো ২০১ জন, ফেল থেকে পাস ৩০৮ ঢাকাসহ ৪ জেলায় বিজিবি মোতায়েন বিচারক ও নারীর মন বোঝা কষ্টকর: অ্যাটর্নি জেনারেল বগুড়ায় ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার শেরপুরে গভীর রাতে আওয়ামীলীগের ঝটিকা মশাল মিছিল