সুপ্রিম কোর্ট বার সম্পাদকের কার্যালয় ভাঙচুর-নেমপ্লেট খুলে নেওয়ার অভিযোগ – দৈনিক গণঅধিকার

সুপ্রিম কোর্ট বার সম্পাদকের কার্যালয় ভাঙচুর-নেমপ্লেট খুলে নেওয়ার অভিযোগ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ আগস্ট, ২০২৩ | ৬:৩০
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদকের কার্যালয় ভাঙচুর ও কক্ষের সামনে লাগানো নেমপ্লেট বিএনপিপন্থি আইনজীবীরা খুলে নিয়ে গেছেন বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে। বুধবার ঢাকার একটি আদালত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবাইদার রহমানকে সাজা দেওয়ার প্রতিবাদে আজ বিএনপিপন্থি আইনজীবীদের অবস্থান কর্মসূচি চলাকালে এ ঘটনা ঘটে। এর আগে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা ওই মামলায় তারেক রহমান ও ডা. জোবাইদা রহমানের বিরুদ্ধে দেওয়া আদালতের রায়ের প্রতিবাদে বার ভবনে সংবাদ সম্মেলন করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। এরপরই বার অ্যাসোসিয়েশনের সামনে অবস্থান নেন বিএনপিপন্থি আইনজীবীরা। এ সময় আওয়ামী লীগপন্থি আইনজীবীদের সঙ্গে তাদের ধস্তাধস্তি হয়। সংবাদ সম্মেলনে বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বলেন, জিয়া পরিবারকে রাজনীতি থেকে দূরে রাখতেই বিচার বিভাগকে ব্যবহার করে ফরমায়েশি রায় দেওয়া হয়েছে। মামলা, হামলা, গুম, খুন করে চলমান আন্দোলন থামানো যাবে না। পরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের পক্ষ থেকে দুদিনের কর্মসূচি ঘোষণা করা হয়। আগামী ৬ আগস্ট ৬৪ জেলার বার ভবনে কালো পতাকা মিছিল এবং ৮ আগস্ট ৬৪ জেলা বার ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হবে। সংবাদ সম্মেলন চলাকালে আওয়ামীপন্থি আইনজীবীরা মিছিল করছিলেন। তখন বিএনপিপন্থি আইনজীবীরাও স্লোগান দিতে থাকেন। পরে তারা ওই কক্ষ থেকে বের হয়ে বাইরে দাঁড়িয়ে স্লোগান দিতে থাকেন। পরে সংবাদ সম্মেলন শেষে দু’পক্ষ মুখোমুখি অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন। একপার্যায়ে হাতাহাতি ও ভাঙচুর করা হয় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদকের কার্যালয়। পরবর্তীতে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়ায় দেশনেত্রী খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত নারায়ণগঞ্জ সদর সমাজসেবা কার্যালয়ে ভেরিফিকেশন নিতে ভাতাভোগীদের ভিড় দেশে আসছেন জুবাইদা রহমান; খালেদা জিয়াকে লন্ডনে নেয়ার প্রস্তুতি ফতুল্লায় পরকিয়ার জেরে যুবক হত্যা, স্ত্রীসহ ছয়জন গ্রেপ্তার কুমিল্লায় মায়ের সামনে সহকারী কমিশনারের গাড়ির চাকায় পিষ্ট হয়ে দুই বছরের শিশু ফাইজা নিহত খালেদা জিয়ার রোগ মুক্তির কামনায় বিএনপির দোয়া মাহফিল চুনারুঘাটে ঘুমের ওষুধ খাইয়ে সৎ মেয়েকে ধর্ষণের অভিযোগ কুষ্টিয়া-৪ আসনের গণঅধিকারের নির্বাচনী পদযাত্রা ও জনসভা অনুষ্ঠিত। বগুড়ায় মাদকসহ ৭ জন গ্রেফতার, কারাদণ্ড ও জরিমানা কাশিমপুর ভান্ডারিয়া দরবার শরীফের ৩২ তম ওরশ উৎসব ও গুণীজন সংবর্ধনা ২০২৫ কুষ্টিয়া পৌর ৬নং ওয়ার্ড বিএনপির নির্বাচনী কার্যালয় উদ্বোধন ও মতবিনিময় সম্মাননা পদক পেলেন এসআই আব্দুল কাদির জিলানী পর্নোগ্রাফি মামলায় কারাগারে ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার নজরুল বগুড়ায় ডিএনসির হুঙ্কার, ৯ জনের ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড নিপীড়ন নিয়ে ক্রীড়াঙ্গনে প্রতিবাদ, শুটিংয়ে বিস্তর অভিযোগ এইচএসসিতে খাতা চ্যালেঞ্জ: জিপিএ-৫ পেলো ২০১ জন, ফেল থেকে পাস ৩০৮ ঢাকাসহ ৪ জেলায় বিজিবি মোতায়েন বিচারক ও নারীর মন বোঝা কষ্টকর: অ্যাটর্নি জেনারেল বগুড়ায় ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার শেরপুরে গভীর রাতে আওয়ামীলীগের ঝটিকা মশাল মিছিল